শিরোনাম
◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি ◈ ৭১ হাজার ৮৫০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প বাদ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক নিয়ে নতুন পরিকল্পনা ◈ ৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ভারত ধরাছোঁয়ার বাইরে ◈ গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন কত, ৩০ হাজার টাকা মজুরির দাবির যৌক্তিকতা কতটা, কতটা সক্ষম মালিকপক্ষ? ◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:০৮ বিকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ভারত ধরাছোঁয়ার বাইরে

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে ৪০০ ছক্কার মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ভারত। প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে তারা। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ১১টি ছক্কা হাঁকিয়ে অনন্য এই রেকর্ড গড়ে সূর্যকুমার যাদবের দল।

রোববার ব্লেয়ার টিকনারের ফুলটস ফাইন লেগ দিয়ে গ্যালারিতে পাঠান নামান ধির। তাঁর সেই ছক্কাতেই পূর্ণ হয় ভারতের ৪০০ ছক্কার কোটা। ২০২৬ সালে এখন পর্যন্ত ৪০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে এই মাইলফলক স্পর্শ করেছে দলটি।

এর আগে এক বছরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছিল অস্ট্রিয়ার। গত বছর ৩৬ ম্যাচে ৩২৬টি ছক্কা মেরেছিল তারা। এবার সেই রেকর্ড ভেঙে অনেকটা এগিয়ে গেল ভারত। এক বছরে ৩০০ ছক্কার মাইলফলকও স্পর্শ করতে পারেনি অন্য কোনো দল।

ভারতের এই কীর্তিতে বড় অবদান নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে। চলতি বছর কিউইদের বিপক্ষেই ১৪২টি ছক্কা মেরেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। এক পঞ্জিকাবর্ষে কোনো একটি দলের বিপক্ষে এটিও সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

ব্যক্তিগত তালিকাতেও সবার ওপরে আভিশেক শর্মা। চলতি বছর ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ছক্কা ৮৬টি। দ্বিতীয় স্থানে ইশান কিষান, ৬০টি। ৫০টি ছক্কা নিয়ে তিনে সাঞ্জু স্যামসন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের চ্যাম্পিয়ন ভারতের এই রেকর্ড নতুন করে জানান দিল, সংক্ষিপ্ত সংস্করণে তাদের ব্যাটিং আগ্রাসন কতটা ভয়ংকর।

  • সর্বশেষ