শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ০২:২০ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ০২:২০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দুই দলের হয়েই খেললেন আমিনুল, মিস করলেন পেনাল্টি

‌স্পোর্টস ডেস্ক: এক ম্যাচে দুই দলের হয়ে মাঠে নামলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক দলের হয়ে জিতলেন, অন্য দলের হয়ে হারলেন। এমনকি প্রতিপক্ষের গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যের কাছে পেনাল্টিও মিস করলেন তিনি। জাতীয় স্টেডিয়ামে সাবেক ফুটবলারদের মিলনমেলায় তাই ছিল অন্যরকম আনন্দ।

ঢাকায় আগামী বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের প্রচারণার অংশ হিসেবে রোববার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন ও ২০১০ সালের এসএ গেমসে সোনাজয়ী বাংলাদেশের দুই দল। প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে এসএ গেমসের সোনাজয়ী দল।

দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ আমিনুল হক, বিপ্লব ভট্টাচার্য, আলফাজ আহমেদ ও মিঠুন চৌধুরীরা। দুই দলের হয়েই খেলেছেন আমিনুল। সাফ চ্যাম্পিয়ন দলের হয়ে ৯ নম্বর জার্সি এবং এসএ গেমসের সোনাজয়ী দলের হয়ে গোলরক্ষকের ১ নম্বর জার্সি গায়ে মাঠে নামেন তিনি।

এসএ গেমসের সোনাজয়ী দলের হয়ে গোল করেন নাসিরুল ইসলাম নাসির ও মিঠুন চৌধুরী। সাফ চ্যাম্পিয়ন দলের একমাত্র গোলটি করেন সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ।

ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন আমিনুল। তবে তাঁর দুর্বল শট সহজেই আটকে দেন সাফ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক বিপ্লব। ফলে এক ম্যাচে দুই দলের হয়ে খেলার পাশাপাশি পেনাল্টি মিসের অভিজ্ঞতাও হলো প্রতিমন্ত্রীর।

ম্যাচের বিরতিতে স্মরণ করা হয় বাংলাদেশের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপজয়ী কোচ জর্জ কোটানকে। ২০২৩ সালে মারা যাওয়া অস্ট্রিয়ান এই কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়েরা। দুই দলই মাঠে নেমেছিল সাফ ও এসএ গেমসের ফাইনালে পরা জার্সির আদলে তৈরি নতুন পোশাক গায়ে।

  • সর্বশেষ