শিরোনাম
◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল ◈ তাহসিফ সৌরির মৃত্যুর পর আত্মগোপনে দিশা, যেভাবে হলেন গ্রেপ্তার ◈ পোশাকের বাইরে রফতানিতে চমক দেখাচ্ছে বাংলাদেশের 'চুল' ◈ সোমবার থেকে ঢাকাসহ ১৩ সিটিতে ই-রিকশার নিবন্ধন শুরু ◈ শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩১৮ কারখানা, কাজে নেই ৭ লাখ শ্রমিক ◈ ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, চাকরিতে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য উদঘাটনে বেরিয়ে আসছে তার জীবনের শেষ রাতের চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য। ঘটনার রাতে প্রেমিকার সঙ্গে বিরোধ, বারে মদ্যপান ও টঙ্গীতে মাদক কিনতে গিয়ে পুলিশের ধাওয়ার বিবরণ দিয়েছেন তার ছোট ভাইতুল্য বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। রিমান্ডে থাকা দীপের দেওয়া তথ্য ও ফরেনসিক বিভাগের প্রাথমিক অনুসন্ধানে মৃত্যুর নানা দিক সামনে এলেও, তাহসিফ কীভাবে পানিতে পড়ে মারা গেলেন, সে ধোঁয়াশা এখনো কাটেনি। সূত্রঃ ঢাকা পোস্ট

জিজ্ঞাসাবাদে দীপ তদন্ত কর্মকর্তাদের জানান, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৮ মিনিটের দিকে তাহসিফ, দিশা ও তিনি (দীপ) উত্তরার ১৮ নম্বর সেক্টরের নেস্ট বারে প্রবেশ করেন। ঘটনার কয়েক দিন আগে দিশা অন্য এক যুবকের বাসায় ইয়াবা সেবন করতে গিয়েছিলেন। সেখানে ওই যুবকের সঙ্গে দিশা শারীরিক সম্পর্কও স্থাপন করেছিলেন বলে জানতে পারেন তাহসিফ। বিষয়টি জানার পর কিছুটা মন খারাপ হয়ে পড়ে তার। এ কারণে সেদিন দিশাকে নিয়ে বারে যান তাহসিফ।

<