শিরোনাম
◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া রাজিব চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, রোববার রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ির প্যারাগন মাঠসংলগ্ন এলাকা থেকে রাজিবকে আটক করা হয়। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার তুলাসার ৪ নম্বর ওয়ার্ড। বর্তমানে তিনি উত্তরার ওই এলাকায় বসবাস করছিলেন।

সোমবার (২ নভেম্বর) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, গতকাল রাতে উত্তরার ৯ নম্বর সেক্টর থেকে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে। মিরপুরে আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এ ঘটনায় পল্লবী থানায় নির্দিষ্ট মামলা থাকায় আইনি প্রক্রিয়া শেষে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন থেকে রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন চলছে। রোববার মিরপুর-১১ নম্বর এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অগ্নিসংযোগের দায় স্বীকার করে পোস্ট দেন রাজিব চন্দ্র দাস। পরে তাকে শনাক্ত করে আটক করে পুলিশ।

  • সর্বশেষ