শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৫২ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের  মঞ্চে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উন্মাদনা। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপেও তার ব্যতিক্রম হচ্ছে না। জোহানেসবার্গে ১০ অক্টোবরের ম্যাচটি দেখতে টিকিটের জন্য আবেদন করেছেন অন্তত ৮৪ লাখ ক্রিকেটপ্রেমী। অথচ মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন মাত্র ৩৪ হাজার দর্শক। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে প্রায় ২৫০টি।

গত মাসে বিশ্বকাপের সূচি প্রকাশ করে আইসিসি। ৭ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ভারত। তিন দিন পরই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে তারা। টিকিটের চাহিদায় এখন পর্যন্ত টুর্নামেন্টের অন্য সব ম্যাচকে ছাড়িয়ে গেছে এই লড়াই। -- সংবাদপ্রতি‌দিন

বিশ্বকাপের ফাইনাল নিয়েও দর্শকদের আগ্রহ কম নয়। জোহানেসবার্গের একই মাঠে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের টিকিটের জন্য আবেদন করেছেন অন্তত ৭৯ লাখ মানুষ। তবে আবেদনের সংখ্যায় ফাইনালকেও পেছনে ফেলেছে ভারত-পাকিস্তান ম্যাচ।

এই মাঠের সঙ্গে জড়িয়ে আছে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। দীর্ঘ সময় পর একই মাঠে দুই দলের লড়াই ঘিরে তাই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে।

এদিকে, ভারত ও পাকিস্তান দুদলই সুপার সেভেনে উঠলে আগামী ৭ নভেম্বর আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ম্যাচের টিকিটের জন্যও আবেদন শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। আগামী ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ থাকায় টিকিটের চাহিদা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ