শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন

বৈশ্বিক আকাশ পরিবহন খাতে বড় ধরনের পরিচালন, আর্থিক ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে সামরিক সংঘাত, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিরোধ ও আকাশসীমায় বিধিনিষেধ। সংঘাতপূর্ণ আকাশসীমা এড়িয়ে দীর্ঘ পথে উড়তে হচ্ছে; বাতিল ও পুনর্নির্ধারণ করতে হচ্ছে ফ্লাইট। একই সঙ্গে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা ও মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক সংযোগে বিঘ্ন এবং যাত্রী চাহিদার পরিবর্তন এয়ারলাইনসগুলোর মুনাফায় চাপ তৈরি করছে। জিপিএস জ্যামিং ও স্পুফিং, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকিও বেসামরিক উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা পরিবেশকে আরো জটিল করে তুলেছে। সূত্র:  বণিক বার্তা

বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এসব ঝুঁকিকে আরো তীব্র করেছে। এর অভিঘাত ছড়িয়ে পড়ছে ইউরোপ, এশিয়া ও উত্তর আমেরিকার আকাশ পরিবহন বাজারেও। এ পরিস্থিতির বাইরে নেই বাংলাদেশও। দেশের আন্তর্জাতিক উড়োজাহাজ যোগাযোগের বড় অংশ মধ্যপ্রাচ্যনির্ভর হওয়ায় অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী অস্থিরতা ফ্লাইট পরিচালনা, যাত্রী পরিবহন, কার্গো কার্যক্রম ও এয়ারলাইনসগুলোর আয়ে বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) ও ইউরোপীয় বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোলের তথ্যেও উঠে এসেছে সংকটের ব্যাপকতা। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে একদিকে এ অঞ্চলের বিমানবন্দরগুলোয় কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে নিরাপত্তার বিবেচনায় আন্তর্জাতিক এয়ারলাইনসগুলোকে দীর্ঘ ও বিকল্প উড্ডয়নপথ ব্যবহার করতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বাà