শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০১:৩৯ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন

মনিরুল ইসলাম: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে পায়ে হেঁটে অংশ নেবেন এবং শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন। আগামী ৭ নভেম্বর বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হবে। পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত আসবেন। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি গাবতলী পর্যন্ত যেতে চান আমরা তাও যাবো। সকল প্রস্তুতি রাখা হবে।

আজ বুধবার ৪ নভেম্বর  বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় তার পাশে ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এস এম জাহাঙ্গীর হোসেন এমপি।

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার রাজপথে পায়ে হেঁটে অংশ নেবেন। একই সঙ্গে তিনি শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন। এ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

Advertisement

মতবিনিময় সভায় দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে—এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ৭ নভেম্বরের কর্মসূচিতে নেতাকর্মীদের দায়িত্বশীল, সতর্ক ও শৃঙ্খলাবদ্ধ আচরণ করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কর্মসূচির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে বিএনপি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে প্রতিবছর দলটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়ার ঘোষণায় এবারের শোভাযাত্রা বিএনপির নেতাকর্মীদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। নয়াপল্টন থেকে শুরু হতে যাওয়া এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ