শিরোনাম
◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা ◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে? ◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৩৯ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে মৎস্য হ্যাচারির বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে জনতার হাতে আটক

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মৎস্য হ্যাচারির পানি তোলার বৈদ্যুতিক পাম্পের তার চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের গোড়গ্রাম এলাকায় আল্লাহর দান মৎস্য হ্যাচারিতে এ ঘটনা ঘটে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে চুরি যাওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার শালগ্রাম এলাকার আব্দুর বারীর ছেলে বাবু, শিয়ালশন গ্রামের মো. রকির ছেলে মহিত এবং কোমারপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে রনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোড়গ্রাম এলাকায় অবস্থিত আল্লাহর দান মৎস্য হ্যাচারিতে লোকজনের অনুপস্থিতির সুযোগে পানি তোলার বৈদ্যুতিক পাম্পের তার চুরি করে একটি ব্যাগে লুকিয়ে রাখেন ওই তিন ব্যক্তি। এ সময় কয়েকজন সেখানে উপস্থিত হলে তাদের দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের আটক করেন। এরপর তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় জনতা আটকে রাখে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ