শিরোনাম
◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে? ◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:০৭ রাত
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় পাচারের সন্দেহে ২৯০ বস্তা সরকারি সার সিলগালা

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলায় নদীপথে সরকারি সার পাচারের সন্দেহে ২৯০ বস্তা সার জব্দ করেছেন স্থানীয়রা। পরে উপজেলা প্রশাসন সারগুলো জব্দ করে একটি গোডাউন সিলগালা করেছে।

মঙ্গলবার রাতে ভোলা সদরের চর ইলিশা গ্রামের দারগার খাল এলাকা থেকে এ সারগুলো জব্দ করা হয়।  

স্থানীয়রা জানান, ভোলা ইলিশা থেকে নদীপথে মাদারীপুরে সার নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে একটি ট্রলার ও একটি নসিমন থেকে ২৯০ বস্তা সার আটক করেন স্থানীয়রা। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে টিএসপি ও ডিএপি সার ছিল।

এসকল সরকারি সার ভোলার কৃষকদের জন্য বরাদ্দ করা হলেও বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জেলার বাইরে পাচার করা হচ্ছিল। তবে ট্রলারের মাঝি শহীদ ও কৃষক রফিকের দাবি, ভোলার বিভিন্ন চরের কৃষকদের কাছে পাঠানোর জন্য সারগুলো নেওয়া হচ্ছিল।

Advertisement

সার কেনার পক্ষে একটি রসিদ দেখানো হলেও তাতে মাত্র ৮০ বস্তা ডিএপি সারের হিসাব পাওয়া গেছে। বাকি ২১০ বস্তা সারের বৈধতার বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, ডিলাররা ভুয়া ভাউচারের মাধ্যমে সার উত্তোলন করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে জেলার বাইরে পাঠাচ্ছেন। এতে স্থানীয় কৃষকরা সারসংকটে পড়ছেন।

এ বিষয়ে বিএডিসির সার ও বীজ ডিলার মেসার্স মিজান ট্রেডার্সের স্বত্বাধিকারী মিজানের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ডিলার পয়েন্ট থেকে দাবি করা হয়েছে, সারগুলো চরে চাষের জন্য কৃষকরা কিনেছেন বলে জানানো হয়েছে। তবে কোনো অনিয়ম বা অবৈধভাবে সার উত্তোলনের ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হবে।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, সারগুলোর বৈধ কাগজপত্র তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাই যাচাই-বাছাইয়ের জন্য সারগুলো গোডাউনে রেখে সিলগালা করা হয়েছে। 

  • সর্বশেষ