শিরোনাম
◈ একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ যুক্তরাষ্ট্রে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ, হারালেন রিপাবলিকান প্রার্থীকে ◈ ২০২৭ সালের সম্ভাব্য সরকারি ছুটির ২৯ দিনের তালিকা দেখুন ◈ তাহসিফ হত্যা মামলা: দিশার ফের ৩ দিনের রিমান্ড, তদন্তে মিলছে যে নতুন তথ্য ◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২৬, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণ ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, পরিবর্তন চায় যুক্তরাষ্ট্র : বারাক ওবামা

মনিরুল ইসলাম : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ব্যাপক বিজয়কে জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষার স্পষ্ট বার্তা হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, মার্কিন জনগণ এমন রাজনীতি চায়, যা বিভক্তি নয়, বরং ঐক্য প্রতিষ্ঠা করবে। পাশাপাশি তারা এমন নেতৃত্ব প্রত্যাশা করে, যারা দেশের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে সক্ষম।

আজ বুধবার ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ওবামা।

পোস্টে তিনি লেখেন, ‘আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায়, যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে এবং এমন নেতাদের চায়, যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারে।’

নির্বাচনে ডেমোক্র্যাটদের এই সাফল্যের পেছনে ওবামার প্রচারণামূলক ভূমিকার কথাও উঠে এসেছে। নির্বাচনের আগে মিশিগান ও জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

নির্বাচনী ফলাফলকে সামনে রেখে ভবিষ্যৎ করণীয় সম্পর্কেও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ওবামা বলেন, এখন তাদের কাজ হলো দ্রুত কাজে নেমে পড়া। যেখানে পরিবর্তন আনার সুযোগ রয়েছে, সেখানে পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে আরও ক্ষতি প্রতিরোধ এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের কাছে যুক্তরাষ্ট্রের দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনী ফলাফল বিশেষ গুরুত্ব বহন করে। এসব রাজ্যের ভোট অনেক সময় জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে ভূমিকা রাখে। ফলে ডেমোক্র্যাটদের বিজয়কে দলটির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

বারাক ওবামার বক্তব্যে স্পষ্ট হয়েছে, নির্বাচনী বিজয়কে কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় জয় হিসেবে নয়, বরং জনগণের প্রত্যাশা পূরণের নতুন সুযোগ হিসেবেও দেখছে ডেমোক্র্যাট নেতৃত্ব।

সূত্র: বিবিসি বাংলা ও আমার দেশ।

  • সর্বশেষ