প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশন কাজের কারণে রিচার্জ সেবা ২৪ ঘণ্টা সাময়িক বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)।
আজ বুধবার সকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে ডেসকো এ তথ্য জানিয়েছে।
এতে জানানো হয়েছে, প্রি-পেইড সিস্টেম আপগ্রেডেশন কাজের জন্য বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত প্রি-পেইড রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে।
তবে যেসব গ্রাহকের মিটার নম্বর ০৩ দিয়ে শুরু হয়েছে, এটি কেবল তাদের জন্য প্রযোজ্য হবে। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করার অনুরোধ জানিয়েছে ডেসকো। সেই সঙ্গে যেকোনো প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে ডেসকো।