সরওয়ার আজম মানিক, কক্সবাজার : সাইবার মামলায় কক্সবাজারে গ্রেপ্তার ৬ চায়না নাগরিককে চায়না দূতাবাসের জিম্মায় জামিন দিয়েছেন আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, যে আইনে মামলাটি করা হয়েছে, তা পর্যালোচনা করে চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি প্যালেসের সামনে থেকে ওই ৬ চায়না নাগরিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইনানী ও হিমছড়ির বিভিন্ন রিসোর্টে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।