শিরোনাম
◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা ◈ ট্রাম্প-নেতানিয়াহুর ক্ষমতায় ধাক্কা, বিশ্বরাজনীতিতে কী প্রভাব পড়বে?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০১:২৭ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ?

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছরের শুরুতেই বাংলাদেশে পা রাখতে পারে ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠতে পারলে আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে মাঠে গড়াতে পারে বহুল প্রতীক্ষিত ভারত-বাংলাদেশ সিরিজ। ছয় ম্যাচের এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। সিরিজ আয়োজন নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের আলোচনাও ইতিবাচক পথে এগোচ্ছে। এমনটাই জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক 'প্রথম আলো'।

প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে জানুয়ারির প্রথম ভাগে সিরিজ আয়োজনের বিষয়ে নীতিগত সমঝোতা হয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে এই সিরিজ।

এদিকে, ভারতের বিপক্ষে সিরিজ আয়োজনের অগ্রগতি নিয়ে বেশ আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবালও।
 
প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা একটা সময় নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।’

তবে বোর্ড পর্যায়ে সমঝোতা হলেও সিরিজ আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে দুই দেশের সরকারের সম্মতির ওপর। রাজনৈতিক পরিস্থিতির কারণে এর আগেও দুইবার পিছিয়ে গেছে ভারতীয় দলের বাংলাদেশ সফর। এবারও তাই সরকারি অনুমোদনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

Advertisement

এদিকে ভারতীয় দলের সফর নিয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ‘আমরা খেলাধুলাকে সব সময় রাজনীতির বাইরে রাখতে চাই। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং এই সম্পর্ক যেন জোরদার থাকে।’

ভারতীয় দলকে বাংলাদেশে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা চাই তারা এসে আমাদের দেশে খেলুক এবং আমরাও তাদের দেশে গিয়ে খেলতে চাই।

এর আগে গত বছরের আগস্ট ও চলতি বছরের সেপ্টেম্বরে দুই দফায় সিরিজের সূচি নির্ধারিত হলেও শেষ পর্যন্ত তা মাঠে গড়ায়নি। এবার নতুন করে আলোচনায় অগ্রগতি হওয়ায় আশাবাদী বিসিবি। এখন অপেক্ষা সরকারের সবুজ সংকেতের। সেটি মিললেই দীর্ঘ বিরতির পর বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের পথ খুলে যেতে পারে।

  • সর্বশেষ