শিরোনাম
◈ পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে ◈ আ‌মে‌রিকার মানুষ বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্পের মন্তব্যে তোলপাড়  ◈ ইরা‌নের প্রতিটি মুহূর্তই ‘মহাশয়তান’এর বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামের সময়: সর্বোচ্চ নেতা  ◈ গাজীপুরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, খুলেছে অধিকাংশ পোশাক কারখানা ও কাজে ফিরছেন শ্রমিকরা ◈ অ‌নেক লড়াই ক‌রে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরলো আর্সেনাল ◈ হলান্ডের গোলে লাইপজিগের মাঠে ম‌্যান‌চেস্টার সিটির কষ্টার্জিত জয় ◈ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বন্দরে দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ◈ ভালভের্দের অবিশ্বাস্য গোলে শেষ মুহূর্তে রিয়ালের জয় ◈ আজ শুরু সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, প্রথম দিনেই ভারত-পাকিস্তান মহারণ, রা‌তে বাংলা‌দেশ-ভুটান ম‌্যাচ ◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আজ শুরু সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, প্রথম দিনেই ভারত-পাকিস্তান মহারণ, রা‌তে বাংলা‌দেশ-ভুটান ম‌্যাচ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ আট বছর পর বাংলাদেশের মাটিতে ফিরছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। একই দিন রাতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে জামাল ভূঁইয়ার দল।

বাংলাদেশের গ্রুপে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। আগামীকাল রাত ৮টায় ভুটানের মুখোমুখি হবে স্বাগতিকেরা। এরপর ১১ নভেম্বর একই সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। দুই ম্যাচে ভালো ফল করে সেমিফাইনালে ওঠাই বাংলাদেশের প্রথম লক্ষ্য। ঘরের মাঠের দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে শেষ পর্যন্ত শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দল।

এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ছয়টি দেশ। 'এ' গ্রুপে বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কার সঙ্গে 'বি' গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমিফাইনালে।

আগামী ১৪ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। প্রথম ম্যাচে মুখোমুখি হবে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন ও 'এ' গ্রুপের রানার্সআপ। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন ও 'বি' গ্রুপের রানার্সআপ। ১৭ নভেম্বর একই ভেন্যুতে রাত ৮টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র শিরোপা এসেছিল ২০০৩ সালে। সেবারও স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০৫ সালে ফাইনালে উঠলেও শিরোপা ধরে রাখতে পারেনি দল। এরপর পেরিয়েছে দুই দশকেরও বেশি সময়। এবার আবারও ঘরের মাঠে সাফের আসর। নিজেদের দর্শকদের সামনে শিরোপার দীর্ঘ খরা কাটানোর সুযোগ জামালদের সামনে।

  • সর্বশেষ