শিরোনাম
◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প? ◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ?

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের জয়ের পর মার্কিন ডলারের মানে পতন ঘটেছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে এক দিনেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টের মাঝামাঝি সময়ের পর এটিই স্বর্ণের সবচেয়ে বড় দৈনিক মূল্যবৃদ্ধির রেকর্ড।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স দাঁড়ায় ৪,০৪১ ডলার ৬০ সেন্টে। একই সময়ে মার্কিন বাজারে ডিসেম্বর মাসের চাহিদার জন্য গোল্ড ফিউচারের দর ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪,০৫১ ডলার ৮০ সেন্ট ছুঁয়েছে।

বাজার বিশ্লেষকরা জানান, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পাওয়ায় ডলারের মান কমে গেছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম ডলারে হিসাব করা হয় বলে ডলার দুর্বল হলেই অন্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা তুলনামূলক সাশ্রয়ী হয়ে ওঠে। ফলে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়ে এই ধাতুর চাহিদা।

এদিকে, যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির পরবর্তী গতিপথ বুঝতে চলতি সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া নন-ফার্ম পে-রোলস বা কৃষি খাতের বাইরের কর্মসংস্থান রিপোর্টের দিকে পথ চেয়ে আছেন বিনিয়োগকারীরা। বিশ্লেষকদের মতে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ ভবিষ্যতে সুদের হার বাড়াবে নাকি কমাবে—তা এই কর্মসংস্থান প্রতিবেদনের ওপর নির্ভর করবে। আর কেন্দ্রীয় ব্যাংকের সেই সিদ্ধান্তের ওপর ভর করেই নির্ধারিত হবে বিশ্ববাজারে স্বর্ণের ভবিষ্যৎ গতিপথ।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ