শিরোনাম
◈ বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার যুবলীগ নেতা হিমাংশু পাল ◈ পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়নের অভিযোগ: সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে ◈ আ‌মে‌রিকার মানুষ বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্পের মন্তব্যে তোলপাড়  ◈ ইরা‌নের প্রতিটি মুহূর্তই ‘মহাশয়তান’এর বিরুদ্ধে প্রতিরোধ ও সংগ্রামের সময়: সর্বোচ্চ নেতা  ◈ গাজীপুরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, খুলেছে অধিকাংশ পোশাক কারখানা ও কাজে ফিরছেন শ্রমিকরা ◈ অ‌নেক লড়াই ক‌রে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরলো আর্সেনাল ◈ হলান্ডের গোলে লাইপজিগের মাঠে ম‌্যান‌চেস্টার সিটির কষ্টার্জিত জয় ◈ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বন্দরে দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ◈ ভালভের্দের অবিশ্বাস্য গোলে শেষ মুহূর্তে রিয়ালের জয় ◈ আজ শুরু সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, প্রথম দিনেই ভারত-পাকিস্তান মহারণ, রা‌তে বাংলা‌দেশ-ভুটান ম‌্যাচ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অ‌নেক লড়াই ক‌রে চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক:  স্লাভিয়া প্রাহার মা‌ঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। ননি মাদুয়েকে দলটিকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ভিক্তর ইয়োকেরেশ।

প্রথমার্ধে কোণঠাসা স্লাভিয়া বিরতির পর ধীরে ধীরে চাপ বাড়ায়। পরে আরও মরিয়া হয়ে ওঠে তারা। পুরো ম্যাচে পজেশন রাখায় পিছিয়ে থাকলেও, গোলের জন্য শট বেশি নেয় তারা। তাদের ১৮ শটের ছয়টি লক্ষ্যে ছিল। আর আর্সেনালের ১২ শটের পাঁচটি ছিল লক্ষ্যে।

প্রথম দুই ম্যাচে জয়ের পর, গত রাউন্ডে বায়ার্ন মিউনিখের মাঠে ২-২ ড্র করে আর্সেনাল। আবার জয়ের পথে ফিরল তারা। চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ১২ পয়েন্ট নিয়ে পিএসজি শীর্ষে ও রিয়াল মাদ্রিদ দুইয়ে আছে।

  • সর্বশেষ