শিরোনাম
◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা, কতটা লাভবান হবে বাংলাদেশ? ◈ মার্কিন বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের ◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন করে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে বাজারজাত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলার নিয়ামতপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকিমূলক অভিযানে এসব জরিমানা করা হয়।

এর মধ্যে নকল ভূষি উৎপাদন করে বিভিন্ন নামিদামি কোম্পানির নামে বাজারজাত করার অপরাধে মেসার্স ইভা এন্ড স্নিগ্ধা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করার অপরাধে তাইয়্যেবা সুইটসকে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মেসার্স সাফায়াত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় জেলা বীজ প্রত্যয়ন অফিসার তানজীনা বেবী ও জেলা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তদারকিমূলক অভিযানে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা ছাড়াও জনস্বার্থে ব্যবসায়ীদের ন্যায্য দামে পণ্য বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রয় না করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা ইত্যাদি বিষয়ে অনুরোধ জানানো হয়।

  • সর্বশেষ