শিরোনাম
◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ◈ নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা ভাত ও খিচুড়িতে মিলছে অতিরিক্ত সিসা, শিশুদের জন্য বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা, কতটা লাভবান হবে বাংলাদেশ? ◈ মার্কিন বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয়

এল আর বাদল: জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ ইব্রাহিম।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণে চাপ সৃষ্টি করলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দল। একাধিক সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ফরোয়ার্ডরা। বিশেষ করে বিশ্বনাথ ঘোষ নষ্ট করেন কয়েকটি সহজ সুযোগ।

প্রথমার্ধে বল দখলে বাংলাদেশের আধিপত্য ছিল স্পষ্ট। ৬৪ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের গোলমুখে ১২টি শট নেয় তারা। বিপরীতে ভুটানের শট ছিল চারটি। অবশ্য লক্ষ্যে শট নেওয়ার ক্ষেত্রে দুই দলই সমান—দুটি করে।

বিরতির পর গোলের খোঁজে আরও মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফাহামিদুল ইসলামকে মাঠে নামান কোচ টমাস ডুলি। শেষ পর্যন্ত ৬৮ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল।

ভুটানের বক্সে ক্রস থেকে পাওয়া বলে হেড করেন শমিত সোম। তাঁর হেডে বল গোলমুখের সামনে চলে এলে পা ছুঁইয়ে জালে পাঠান বদলি ইব্রাহিম। তাতেই উচ্ছ্বাসে মাতে বাংলাদেশের ডাগআউট।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

  • সর্বশেষ