শিরোনাম
◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ◈ নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না করা ভাত ও খিচুড়িতে মিলছে অতিরিক্ত সিসা, শিশুদের জন্য বাড়ছে স্বাস্থ্যঝুঁকি ◈ চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা, কতটা লাভবান হবে বাংলাদেশ? ◈ মার্কিন বাজারে ধাক্কা, কমেছে বাংলাদেশের পোশাক রপ্তানি ◈ ট্রাম্পকে কি ক্ষমতা থেকে সরাতে পারবেন ডেমোক্র্যাটরা? ◈ আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়ার তা‌লিকায় বাংলাদেশের সোবহানা ◈ ‌সি‌লেট টেস্ট, জাঙ্গুর সেঞ্চুরিতে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে এগি‌য়ে থাক‌লো ও‌য়েস্ট ইন্ডিজ ◈ ভারতীয় ভিসা পেতে নতুন শর্ত, যা করতে হবে আবেদনকারীদের

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:২৮ রাত
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ১১:৪৭ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত

কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সঙ্গে মানবপাচারকারী চক্রের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

এতে সেনাবাহিনীর একজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ৫৭ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, মানবপাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে যৌথবাহিনীর গুলিবিনিময়ের একপর্যায়ে সেনাবাহিনীর একজন সদস্য আহত হন।

অভিযানে গ্রেফতার তিনজনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

  • সর্বশেষ