শিরোনাম
◈ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?  ◈ শেষ হচ্ছে পিসিবির এনওসি নাটক! লিগের সঙ্গে করছে সমঝোতা! ◈ রোহিঙ্গাদের স্বদেশে ফেরার আশা, কতটা বদলাবে আন্তর্জাতিক আদালতের রায়ে? ◈ টেকনাফে ৫৬ জিম্মি উদ্ধার, বেরিয়ে এলো পাচারচক্রের ভয়ংকর তথ্য ◈ ঢাকায় দুই রুটে মনোরেল নির্মাণের পরিকল্পনা, চলছে নকশার কাজ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ!

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

জর্জ জেসুসই প্রথম নন, মোরিনহো-টেন হ্যাগের সঙ্গেও সংঘাত রোনাল‌দোর

স্পোর্টস ডেস্ক:  কোচের সঙ্গে বিরোধে জড়ানো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য নতুন কিছু নয়। জর্জ জেসুস থেকে শুরু করে জোসে মোরিনহো, রাফায়েল বেনিতেজ কিংবা এরিক টেন হ্যাগ—কেরিয়ারে একাধিক হাইপ্রোফাইল কোচের সঙ্গে মতবিরোধে জড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা। কখনো কোচের কৌশল নিয়ে অসন্তোষ, কখনো একাদশে জায়গা না পাওয়া, আবার কখনো সরাসরি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি জর্জ জেসুসের সঙ্গে রোনাল্ডোর দূরত্ব তৈরি হওয়ার খবর নতুন করে আলোচনায় এসেছে। নেশনস লিগের ম্যাচে তাঁকে প্রথম একাদশে না রাখার সিদ্ধান্ত ঘিরেই দুজনের মধ্যে মতবিরোধের সূত্রপাত বলে জানা গেছে। এর পর ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের শিবির ছাড়েন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে কোচের সঙ্গে এমন সংঘাত এবারই প্রথম নয়। --- আজকাল

রিয়াল মাদ্রিদে থাকাকালে স্বদেশি কোচ জোসে মোরিনহোর সঙ্গেও সম্পর্কের অবনতি হয়েছিল রোনালরদার। দুই পর্তুগিজ তারকার দ্বন্দ্ব একপর্যায়ে এতটাই তিক্ত হয়ে ওঠে যে, মোরিনহো সরাসরি রোনাল্ডোর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এমনকি সহকারীর মাধ্যমে তাঁকে নির্দেশনা দিতেন বলেও জানা যায়।

২০১৫ সালে কার্লো আনচেলত্তির বিদায়ের পর রিয়ালের দায়িত্ব নেন রাফায়েল বেনিতেজ। কিন্তু তাঁর রণকৌশল ও দলের খেলার ধরন নিয়ে সন্তুষ্ট ছিলেন না রোনালদো। কোচের পরিকল্পনা নিয়ে অসন্তোষের বিষয়টি তখন প্রকাশ্যেই আলোচনায় আসে।

Advertisement

জাতীয় দলেও কোচের সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। ২০২২ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে প্রথম একাদশে রাখেননি তৎকালীন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। সেই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। রোনাল্ডোর স্ত্রী জর্জিনা রড্রিগেজও সামাজিক যোগাযোগমাধ্যমে কোচের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

তবে কোচের সঙ্গে রোনাল্ডোর সবচেয়ে আলোচিত সংঘাতের একটি এরিক টেন হ্যাগের সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় অধ্যায়ের শুরুতে প্রিমিয়ার লিগে ১৮ গোল করেছিলেন তিনি। কিন্তু পরের মৌসুমে কোচের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি খেলা শেষ হওয়ার আগেই টানেলে চলে যান রোনালদো।

এরপর ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে টেন হ্যাগের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, ইউনাইটেড কোচের প্রতি তাঁর কোনো শ্রদ্ধা নেই। ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও তোলেন একাধিক অভিযোগ। সেই ঘটনার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টেনে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো।

জর্জ জেসুসকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক তাই রোনাল্ডোর ক্যারিয়ারে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং ক্লাব ও জাতীয় দল—দুই জায়গাতেই কোচের সঙ্গে তাঁর টানাপোড়েনের দীর্ঘ ইতিহাস রয়েছে।

  • সর্বশেষ