শিরোনাম
◈ ১০ টাকার নোটের দাম ২০ হাজার, সুন্দরবনে দস্যুদের অভিনব চাঁদাবাজি ◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র ◈ সাধারণ লবণের বদলে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহারে বছরে ৩০ লাখ মৃত্যু ঠেকানো সম্ভব: গবেষণা ◈ হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি উৎস হিসেবে বিশ্ববাজারে গুরুত্ব বাড়ছে আফ্রিকার, বাড়ছে বিনিয়োগ!

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরগঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি -: সভাপতি হাবিবউল্লাহ, সাধারণ সম্পাদক নয়ন 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্ত করে ২৯ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও এএমপি’র চেয়ারম্যান হাবিব উল্লাহ ডন। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. রাসেলুর রহমান (নয়ন)।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছয়জন সহসভাপতি, দুজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং ১৮ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। 

কমিটিতে সাবেক জাতীয় খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, শরীরগঠন প্রশিক্ষক, বিচারক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ ৩ নভেম্বর ২০২৬ থেকে  কার্যকর হয়েছে।

  • সর্বশেষ