শিরোনাম
◈ প্রটোকল ভেঙে ৬ কিলোমিটার হাঁটলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার কাতারে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি  ◈ সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ ◈ সামিটের এলএনজি টার্মিনালে গ্যাস সরবরাহ শুরু, স্বাভাবিক হচ্ছে জাতীয় গ্রিডের কার্যক্রম ◈ ক্রেতা সংকটে আবাসন ব্যবসা, এক বছরে ফ্ল্যাট বিক্রি কমেছে ৩৫ শতাংশ (ভিডিও) ◈ সৌদি আরবে মদিনা-জেদ্দা সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত ◈ মুশফিকের রেকর্ড ভেঙে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস তাওহিদ হৃদয়ের ◈ দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব ঐক্যবদ্ধভাবেই দেওয়া হবে: তারেক রহমান ◈ কক্সবাজার সৈকতের বালিয়াড়ি কেটে ৬৩ কোটি টাকার সড়ক, পরিবেশ বিপর্যয়ের শঙ্ক ◈ গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, সর্বোচ্চ ১১ হাজার টাকা ও ১৫০ টাকা মোবাইল ভাতা ঘোষণা ◈ বাংলাদেশের বিদেশি ঋণ ১১ হাজার ৩৪৩ কোটি ডলার, ১০ বছরে বেড়েছে তিন গুণ: বিশ্বব্যাংকের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৬, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সি‌লেট টে‌স্টে তাও‌হিদ হৃদয়ের মহাকাব্যিক ইনিংসে লিড পে‌লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: মিরপুর টেস্টে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন। তাতেই শুরু হয়েছিল সমালোচনা। তবে সিলেটে এসে ডাবল সেঞ্চুরি করে নিন্দুকদের জবাব দিলেন তাওহীদ হৃদয়। তার কল্যাণে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কা থেকে ৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে ৩৮৬ রানে থেমেছে স্বাগতিকরা। হৃদয় অপরাজিত ছিলেন ২৪২ রানে। --- ডেইলি ক্রিকেট

এর আগে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মুশফিকুর রহিম শুরুটা করেছিলেন ভালো। হৃদয়ের সাথে তার জুটিতে স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ ছন্দপতন। জোমেল ওয়ারিকানকে ড্রাইভ করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন মুশফিক। তার আগে করেন ৩৪ রান। সেই সাথে ভাঙে ৭২ রানের জুটি।

এরপর উইকেটে আসা লিটন কুমার দাস যেন আত্মহুতি দিয়ে ফিরেছেন। ওয়ারিকানকে ড্রাইভ করতে গিয়ে ক্যাচ শিখিয়ে ফেরেন তিনি। হাসান মাহমুদও পারেননি হৃদয়কে সঙ্গ দিতে।

তবে একপ্রান্তে অবিচল ছিলেন হৃদয়। দারুণ ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাকে সঙ্গ দেন তাইজুল ইসলাম। সেঞ্চুরি তুলে নেওয়ার পর আগ্রাসী ব্যাটিং করেন হৃদয়। দুজনের জুটিতে উঠে ১১৭ রান। তাইজুল ২২ রান করে ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর তাসকিন আহমেদকে নিয়ে লড়াই চালিয়ে যান হৃদয়। তুলে নেন ডাবল সেঞ্চুরি। যেটিকে নিয়ে গেছেন ২৪২* রানে। এই পথে ভেঙেছেন টেস্টে বাংলাদেশের হয়ে ২১৯ রানের রেকর্ড। সেই সাথে ১১টি ছক্কা মেরে এক ইনিংসে দেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিকও হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে চারটি উইকেট নিয়েছেন ওয়ারিকান।

  • সর্বশেষ