শিরোনাম
◈ ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি ◈ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি ◈ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৫০ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে শনিবার ৩-১ গোলে হেরেছে পেপ গার্দিওলার দল। সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করে সিটির হারের ব্যবধান বাড়িয়েছেন লিয়াম দিলাপ।

শুরুতেই ইয়োশকো ভার্দিওলের ভুলে গোল হজম করে সিটি। তাঁর কাছ থেকে বল কেড়ে নিয়ে জাইর কুইয়া নিচু শটে এগিয়ে দেন ফরেস্টকে। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করেন দিলাপ। মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ স্ট্রাইকার।

প্রথমার্ধে আক্রমণে নিষ্প্রভ সিটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এরলিং হলান্ডের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন কুইয়া।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিটি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জেরেমি ডোকুর পাস থেকে দারুণ এক হাফ-ভলিতে ব্যবধান কমান রায়ান শের্কি। কিছুক্ষণ পর হলান্ডের শট ক্রসবারের পাশ দিয়ে বেরিয়ে গেলে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয়।

৬৭তম মিনিটে রায়ান ইয়েটসের শট এলিয়ট অ্যান্ডারসনের গায়ে লেগে জালে জড়ালেও শেষ পর্যন্ত গোল হিসেবে গণ্য হয়নি। তবে সাত মিনিট পরই পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করে সিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন দিলাপ।

এই জয়ে এবারের লিগে দ্বিতীয় জয় পেল ফরেস্ট। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে তারা। অন্যদিকে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। একই দিনে বার্নলিকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্সেনাল। দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ছয়।

  • সর্বশেষ