স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম অব্যাহত। ফেদেরিকো ভালভের্দে ও আর্দা গুলেরের গোলে এগিয়ে যাওয়ার পর এমবাপ্পের জাদুকরী ফিনিশিংয়ে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
মেস্তায়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রিয়াল। প্রথমার্ধে ভালভের্দে ও গুলেরের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিলেন না এমবাপ্পে। শেষ পর্যন্ত গুলেরের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড।
চলতি লা লিগায় এটি এমবাপ্পের ১৩তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে গোল করার পাশাপাশি শেষ ১৬ ম্যাচে তাঁর গোলসংখ্যা ১৭।
এই জয়ে লা লিগায় বার্সেলোনার সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা অষ্টম জয়। অন্যদিকে রবিবার অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে শীর্ষে থাকা বার্সেলোনা।