স্পোর্টস ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা তাদের পছন্দ জানিয়ে দিয়েছে। এখন হোয়াইট হাউসের বেছে নেওয়ার পালা তারা কি করতে চায়।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকঘচি একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, আমাদের "দুই দিনের প্রস্তাব" টেবিলে রয়েছে, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করাসহ এর দাবিগুলো মেনে নিন এবং এর ফলাফল দেখুন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, যদি যুদ্ধ বেছে নেন তাহলে দেখবেন কীভাবে যুদ্ধক্ষেত্রে ইরানের সতর্ক ও প্রশিক্ষিত যোদ্ধারা আপনাদের ওপর আগুনের নরক বর্ষণ করবে।