স্পোর্টস ডেস্ক: পিটার জেমস বাটলারের অসুস্থতায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ হলেন এরিক মেয়ের। ফরাসি এই কোচকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এক মাসের জন্য মেয়েরকে দায়িত্ব দেওয়ার কথাও জানিয়েছে বাফুফে। মূলত আগামী ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্যই কোচ করে আনা হচ্ছে তাকে। দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ম্যাচ দুইটি হবে ১ ও ৫ ডিসেম্বর।
অসুস্থতার কারণে এ মুহূর্তে ইংল্যান্ডে আছেন বাটলার। তার অবর্তমানে গত ৩০ অক্টোবর থেকে সহকারী কোচ আবুলের অধীনে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে প্রস্তুতি চলছে ঋতুপর্ণা-আফঈদাদের।