স্পোর্টস ডেস্ক : নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ফাইনালে আজ মাঠে নামছে লুম্বিনি লায়ন্স ও সুদূর পশ্চিম রয়্যালস। শিরোপা নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের দুই আইসিসি আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।
শনিবার (২১ নভেম্বর) এনপিএলের তৃতীয় আসরের ফাইনাল ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। অন্যদিকে, টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন মাসুদুর রহমান মুকুল। দুজনই আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার।
এমন দায়িত্ব পাওয়ায় ম্যাচ শুরুর আগেই গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ।
বিবৃতিতে বিসিবি জানায়, ‘নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের আইসিসি আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ।