শিরোনাম
◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৫ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক : ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়ানোই ছিল তার কাজ। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির বল সামলাতে গিয়ে কত ব্যাটসম্যানই না অস্বস্তিতে পড়েছেন! কিন্তু একবার নিজের বোলিংয়ের ভয়ংকর পরিণতি দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাকে বাউন্সারে আঘাত করার পর তার মনে হয়েছিল, হয়তো মেরেই ফেলেছেন প্রিয় এই ব্যাটসম্যানকে।

ঘটনাটি ২০০৪ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের। ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রান সংগ্রহ করে। শোয়েবের একটি বলে চার মেরেছিলেন লারা। পরের বলে প্রচণ্ড গতির একটি বাউন্সার ছুড়ে দেন পাকিস্তানি এই পেসার। বলটি লারার হেলমেটের ঠিক নিচে ঘাড়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান। পরে মাঠ ছাড়তে হয় তাকে। চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয় হাসপাতালে। 

সম্প্রতি উইজডেনের অনুষ্ঠান ‘দ্য স্কুপ’-এ সেই ঘটনার স্মৃতিচারণা করেছেন শোয়েব আখতার। জানিয়েছেন, লারাকে আঘাত করার পর নিজের ওপরই যেন বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন তিনি।

শোয়েব বলেন, ‘আমি মুখে হাত দিয়ে বসেছিলাম। মনে মনে বলছিলাম, না, না, না! ও এখন ভয়ংকর হয়ে উঠবে। ও আমাকে চার মেরেছে, আর আমি জানি, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি ওকে আঘাত করবই। কিন্তু বলটা ওর গায়ে লাগার মুহূর্তেই আমার মনে হয়েছিল, আমি ওকে মেরেই ফেলেছি!’

Advertisement

শুধু লারাকে আঘাত করার পরই নয়, এর আগেও তাকে সতর্ক করেছিলেন শোয়েব। লারার প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে মজার ছলে বলেছিলেন, তাকে যেন চার না মারেন। কারণ, চার মারলে ভয়ংকর বাউন্সারের মুখোমুখি হতে হবে।

শোয়েবের ভাষায়, ‘দয়া করে আমাকে চার মেরো না। তোমাকে আমি খুব ভালোবাসি। দয়া করে চার মেরো না। কিন্তু যদি মারো, তাহলে তোমার মাথা কেটে ফেলব।’

লারাকে আঘাত করার ঘটনাটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে ভীতিকর মুহূর্তগুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। শুধু লারা নন, ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে আঘাত করার মুহূর্তও তাকে ভীষণ ভয় পাইয়েছিল।

এই প্রসঙ্গে শোয়েব বলেন, ‘জীবনে অন্য কোনো কিছুতেই আমি কখনো ভয় পাইনি। কিন্তু দুটি মুহূর্তে ভয় পেয়েছিলাম—যখন শচীনকে আঘাত করেছি এবং যখন লারাকে আঘাত করেছি। কারণ, আমি জানতাম আমার বলের গতি কতটা বেশি। আল্লাহ না করুন, তাদের কারও কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তেমন কিছু হয়নি।’

২০০৪ সালের সেই সেমিফাইনালে লারাকে আঘাত করার পরও বল হাতে দারুণ কার্যকর ছিলেন শোয়েব। ৭ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। তবে তাঁর দল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্য পেরিয়ে যায় ক্যারিবীয়রা।

  • সর্বশেষ