শিরোনাম
◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১২ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি কেন আল্লাহর বিশেষ নেয়ামত

দেশজুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি, যা মহান আল্লাহর পক্ষ থেকে এক প্রকার নেয়ামত। বৃষ্টি নিয়ে আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআনে অনেক জায়গায় আলোচনা করেছেন। এমনকি আমাদের মহানবী, বৃষ্টির সময়, আল্লাহর কাছে দোয়া করতেন।

পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়াতে আল্লাহ বৃষ্টি নিয়ে ৩টি লাইন লিখেছেন। আয়াতগুলো হচ্ছে ৬৮-৬৯-৭০। ৬৮ নম্বর আয়াতে প্রথমে মহান আল্লাহ বলছেন, ‘তোমরা কি পানি সম্পর্কে চিন্তা করে দেখেছ যা তোমরা পান কর, তা কি তোমরাই মেঘ থেকে বর্ষণ কর, নাকি আল্লাহ?’ 

এই আয়াত থেকে বোঝা যায়, শুধু মানুষের ক্ষুধা নিবারণের ব্যবস্থাই নয়, তাদের পিপাসা মেটানোর ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। মানুষের জীবনধারণের জন্য যে পানি খাদ্যের চেয়েও অধিক প্রয়োজনীয় তার ব্যবস্থা মানুষ করেনি, বরং করেছেন মালিক আল্লাহ। তিনি বলছেন, আমিই (আল্লাহ) তা সরবরাহ করে থাকি।

ঠিক পরের লাইনেই আল্লাহ বলছেন, ‘আমি ইচ্ছে করলে তাকে লবণাক্ত করে দিতে পারি, তাহলে কেন তোমরা শোকর আদায় কর না?’ এই আয়াতে স্পষ্ট বোঝা যাচ্ছে, আল্লাহ চাইলে মানুষকে লবণাক্ত কিংবা মানুষের জন্য কল্যাণকর নয়, এমন পানি দিতে পারতেন, কিন্তু তিনি তার সৃষ্টির প্রতি অতীব দোয়া প্রদর্শন করেছেন এবং সকল প্রকার নেয়ামত থেকে মানব জাতিকে বঞ্চিত রাখেননি।

নিশ্চয়ই, মহান আল্লাহ যা বলেছেন, সত্যি বলেছেন। আমিন। 

  • সর্বশেষ