শিরোনাম
◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকায় রুশ কর্মীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটি থেকে বুখিনস্কি ইয়েভগেনি (৪৮) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি
উদ্ধার করা হয়। মৃত বুখিনস্কি ইয়েভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘অ্যাটমটেক এনার্গো’তে কর্মরত ছিলেন।

পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানায়, দীর্ঘ সময় ওই বিদেশি নাগরিকের কোনো সাড়াশব্দ না পেয়ে নিরাপত্তাকর্মীরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে গ্রিন সিটিতে দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাথরুমে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

  • সর্বশেষ