শিরোনাম
◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ের পরিত্যক্ত সম্পদেই পর্যটনের অপার সম্ভাবনা

নুর উদ্দিন, সুনামগঞ্জ : ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) সংস্কার করে ক্যাবল কার চালুর মাধ্যমে পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করা সম্ভব বলে মনে করছেন অভিজ্ঞ মহল।
বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও অবহেলায় দীর্ঘদিন থেকে অকেজো অবস্থায় পড়ে আছে।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম রোপওয়েটি দেশের রেললাইনে পাথর ব্যবহারের লক্ষ্যে তুলনামুলক কম খরচে ও দ্রুত পরিবহনের সুবিধার্থে তৎকালীন পাকিস্তান  সরকার অত্যন্ত ব্যয়বহুল রোপওয়ের নির্মাণ কাজ ১৯৬৪ সালে শুরু করে ১৯৭০ সালে সম্পন্ন করে। ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধে ক্ষতিগ্রস্থ রোপওয়েটিকে পুনরায় সংস্কার করা হয়। দীর্ঘদিন চালুর পর রেল কর্তৃপক্ষের দুর্নীতি, উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে জাতীয় লাভজনক এ রোপওয়েটি বন্ধ হয়ে যায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর । ১৯ কিলোমিটার দৈর্ঘ্য এ রোপওয়ের ট্রেসেল (খুঁটি) সংখ্যা ১২০ টি। স্টেশন ৪টি (ছাতক, এ্যাংগেল ১, এ্যাংগেল ২ ও ভোলাগঞ্জ)। বাকেট সংখ্যা ৪২৫টি। ডিসেম্বর ২০১৩ ইং পর্যন্ত ২৪৬টি বাকেট চালু ছিল । বাকেটের ধারন ক্ষমতা ১২.৯২ ঘন ফুট (৬শত কেজি)। রোপওয়েটির বাৎসরিক পাথর পরিবহন ক্ষমতা ছিল ১২লক্ষ ঘন ফুট প্রায়। বন্ধ হয়ে যাওয়ার পর রোপওয়ের কিছু ট্রেসেল হেলে পড়েছে বিভিন্ন স্থানে। তার ছিড়ে একাধিক বাকেটও পড়ে গেছে মাটিতে।

জানা যায়, ছাতকস্থ প্রাইম সিমেন্ট লিঃ কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৪নভেম্বর বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাথর পরিবহনের সুবিধার্থে রোপওয়েটি যন্ত্রপাতি ও পাথর কোয়ারীর জমি সহ ৫০ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করে। কিন্তু রেলকর্তৃপক্ষ সেটি আমলে নেয়নি।

অভিজ্ঞ মহলের অভিমত, সড়ক ও নৌপথে পাথর পরিবহনের নতুন সূযোগ সৃষ্টি হওয়ায় বর্তমানে পাথর পরিবহনে রোপওয়ের কোন প্রয়োজনীয়তা নেই বিধায় অকেজো রোপওয়েটিকে সংস্কার করে পৃথিবীর বিভিন্ন দেশের মত ক্যাবল কার স্থাপন করলে উন্মোচন হবে পর্যটনের এক নতুন দিগন্ত। সর্বনিম্ন ২০ ফুট থেকে ১৬৭ ফুট উচ্চতা সম্পন্ন ট্রেসেলের ১৯ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কারে নদী টিলা ও হাওরের উপর দিয়ে সাদা পাথর ভ্রমন ও মেঘালয়ের নীল পাহাড়ের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন পর্যটকদের আকৃষ্ট করবে রোমাঞ্চকর এক অনুভুতিতে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পাথর ব্যবসায়ীদেরও ছাতক-ভোলাগঞ্জ যাতায়াতে বিশেষ সুবিধা হবে। প্রতিদিন ক্যাবলকারে যাতায়াত করবে সহস্রাধিক লোক। এতে ভোলাগঞ্জ ও ছাতক পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠবে।

Advertisement

ছাতক ও ভোলাগঞ্জ গড়ে উঠবে অসংখ্য হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, মার্কেট ও চিত্তবিনোদনের বিভিন্ন সুবিধা। সৃষ্টি হবে কর্মসংস্থান। পাশাপাশি মুক্তিযুদ্বের ৫নং সেক্টর হেড কোয়াটার বাঁশতলায় (হক নগর) উন্নত যোগাযোগ ও চিত্তবিনোদনের বিভিন্ন ব্যবস্থা নেয়া হলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্যাবল কারের পর্যটকদের পদচারণেও মুখরিত হবে বাঁশতলা। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজকুর পাবেল বলেন, ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ক্যাবল কারে রূপান্তর করা গেলে এ অঞ্চলের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এটি হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।

বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহিবুর রহমান বলেন, রোপওয়ে চালু হলে পর্যটনের পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। গড়ে উঠবে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ। সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থান।

অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার বলেন, সরকারি এই মূল্যবান সম্পদ অবহেলায় নষ্ট হতে দেওয়া উচিত নয়। কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করে রোপওয়েটিকে পর্যটন উপযোগী করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ বলেন, রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে রোপওয়েটিকে পর্যটন খাতে ব্যবহার করা গেলে এটি লাভজনক প্রকল্পে পরিণত হবে। পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় করতে পারবে।

  • সর্বশেষ