শিরোনাম
◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৫ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি ক্রিকে‌টে উগান্ডা ভারতকেও পেছনে ফেললো!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জয়ের সেঞ্চুরি পুরণ করেছে উগান্ডা। মোজাম্বিককে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এই রেকর্ড গড়েছে তারা। তবে জয়ের সেঞ্চুরি না, অন্য এক রেকর্ডে ভারতকেও ছেড়ে দিতে হচ্ছে স্থান।

মোজাম্বিককে মাত্র ১৯ রানে অলআউট করে উগান্ডা। সেই ম্যাচ কোন উইকেট না হারিয়ে মাত্র পাঁচ বলেই জিতে যায় দলটি। তবে, টি-টোয়েন্টিতে বল হাতে রেখে জয়ের হিসাবে শীর্ষে উঠতে পারেনি উগান্ডা, যৌথভাবে তাদের অবস্থান এখন দ্বিতীয় সেরা। ২০২৩ সালে আইল অব ম্যানকে হারাতে ১১৮ বল হাতে রেখে হারিয়ে শীর্ষে রয়েছে স্পেন। --- ডেইলি ক্রিকেট

সবচেয়ে কম বল খেলে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের না করতে পারলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ বা তাঁরও বেশি ম্যাচ জেতা দলগুলোর মধ্যে জয়ের অনুপাত সবচেয়ে বেশি এখন উগান্ডার, যেখানে তাদের চেয়ে ঢের পিছিয়ে আছে ভারত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক স্পর্শ করেছে ভারত। ৩০০ ম্যাচে ২০০ জয় পাওয়া দলটির জয়-হারের অনুপাত ২.৪০৯। অন্যদিকে, ১৩১ ম্যাচে ১০১ জয় ও ২৭ পরাজয়ে উগান্ডার অনুপাত ৩.৭৪।

বাংলাদেশের অবস্থান অবশ্য বেশ পিছিয়ে। ২২২ ম্যাচে ৮৯ জয় ও ১২৮ পরাজয়ে টাইগারদের জয়-হারের অনুপাত মাত্র ০.৬৯৫। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের অনুপাতও দুইয়ের নিচে।

তবে উগান্ডার এই পরিসংখ্যানের পেছনে প্রতিপক্ষের মান বিবেচনায় নেওয়টাও বেশ জরুরি। বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ কম পায় তারা। ২০২৪ বিশ্বকাপে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলে দলটি। এছাড়া, বড় দলগুলোর বিপক্ষে খেলার রেকর্ড তেমন নেই তাদের।

  • সর্বশেষ