শিরোনাম
◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৬ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি  

‌স্পোর্টস ডেস্ক: সামান্য খ্যাতি পেয়েই কঠোর পরিশ্রম করা ছেড়ে দেন পাকিস্তানের অনেক ক্রিকেটার। ফলে প্রতিভা থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেন না তাঁরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি মনে করেন, দেশটির ক্রিকেটে ধারাবাহিকতার অভাবের অন্যতম কারণ এটি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের এক অনুষ্ঠানে তরুণ ক্রিকেটারদের উদ্দেশে এমন মন্তব্য করেন নাকভি। তিনি বলেন, ‘অনেক ক্রিকেটারকে দেখেছি, একটু খ্যাতি পেলেই কঠোর পরিশ্রম করা ছেড়ে দেন। ক্রিকেটে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হয়। অথচ অনেক ভালো খেলোয়াড়ও দলে এসে নিজেদের সম্ভাবনা নষ্ট করেন।

পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৪ কোটি। এত বিপুল জনগোষ্ঠী থেকে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করার পরও জাতীয় দলের খেলোয়াড়দের মৌলিক বিষয়গুলো নতুন করে শেখাতে হচ্ছে বলে বিস্ময় প্রকাশ করেন পিসিবি সভাপতি।

নাকভির ভাষায়, ‘জাতীয় দলেও খেলোয়াড়দের সবকিছু শেখাতে হচ্ছে। কোচরা আমাকে বলেছেন, তাঁরা খেলোয়াড়দের বিভিন্ন বিষয় শেখাচ্ছেন। ২৪ কোটি মানুষের দেশ থেকে মাত্র ১৪ জনকে বেছে নেওয়ার পরও যদি তাঁদের মৌলিক বিষয়গুলো নতুন করে শেখাতে হয়, তাহলে লাভ কী?’

তবে কাউকে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে এসব কথা বলেননি বলে জানিয়েছেন নাকভি। পাকিস্তানের ক্রিকেটের সমস্যাগুলো কাটিয়ে উঠতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন তিনি।

দেশটির ক্রিকেটের উন্নয়নে স্কুল ক্রিকেট ও ঘরোয়া কাঠামো শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন পিসিবি সভাপতি। তাঁর মতে, শুরুতেই প্রতিভা শনাক্ত করে ক্রিকেটারদের জাতীয় দলের জন্য প্রস্তুত করতে হবে। পাশাপাশি পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলোর অধীনেও তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

  • সর্বশেষ