শিরোনাম
◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি ◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয়

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৫১ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন

সমুদ্রে বায়ুশক্তি ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদনে বিশ্বে প্রথম অর্ধনিমজ্জিত প্ল্যাটফর্ম পানিতে ভাসালো চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইন্টারন্যাশনাল মেরিন কনটেইনার্স (সিআইএমসি) শুক্রবার এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চিয়াংমেনে ‘শেনহাই হাইড্রোজেন এনার্জি নং-১’ নামের প্ল্যাটফর্মটি পানিতে নামানো হয়। সাধারণত সমুদ্রে বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ তারের মাধ্যমে উপকূলে পাঠানো হয়। কিন্তু, এই প্ল্যাটফর্মে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি হাইড্রোজেনে রূপান্তর করা হবে। এতে দূরবর্তীস্থানে বিদ্যুৎ পাঠানোর সময় জ্বালানির অপচয় কমানোর সুযোগ তৈরি হবে। প্ল্যাটফর্মটিতে পানি থেকে হাইড্রোজেন উৎপাদন, মিথানল তৈরি এবং হাইড্রোজেন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এ প্ল্যাটফর্মটির উৎপাদনব্যবস্থার স্থলভিত্তিক পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। শিগগিরই এটিকে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের তানচৌ শহরের উপকূলীয় সমুদ্র এলাকায় নেয়া হবে। সেখানে স্থাপন ও সমুদ্রভিত্তিক পরীক্ষা চালানো হবে।

প্রযুক্তিটি সফলভাবে কাজ করলে সমুদ্রের বায়ুশক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

সূত্র: সিএমজি

  • সর্বশেষ