শিরোনাম
◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি ◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায়

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:০৮ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ সরকার-প্রধানদের বৈঠক (সিএইচওজিএম-২০২৬)-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য পূর্ণ মন্ত্রীর ক্ষমতা প্রদান করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (২৫ অক্টোবর) জানানো হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধি, ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুযায়ী হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে।

সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এবং উচ্চপর্যায়ের এ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করার উদ্দেশ্যেই তাকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

এই ব্যবস্থার আওতায় হুমায়ুন কবির পূর্ণ মন্ত্রীর মর্যাদায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। খবর বাসস।

  • সর্বশেষ