শিরোনাম
◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এআইয়ের অপব্যবহার নিয়ে আতঙ্কিত কৃতি স্যানন, ইনস্টাগ্রামের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন কৃতি স্যানন

এনডিটিভি: বলিউডের আধুনিক তারকাদের রূপকথা আর গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা আসল আতঙ্ক এবার প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেত্রী কৃতি স্যানন। এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর মঞ্চে 'দ্য মেকিং অব আ মডার্ন স্টার' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র অপব্যবহার নিয়ে নিজের গভীর উদ্বেগের কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন এই তারকা।

এমনিতে প্রযুক্তি বা নিত্যনতুন উদ্ভাবনের বিরুদ্ধে নন কৃতি, তবে এআই যেভাবে ব্যক্তির ব্যক্তিগত সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে, তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন তিনি। কৃতির কথায়, "এআই আমাকে সত্যি ভয় দেখায়, আর আমার মনে হয় এটি বহু মানুষকেই আতঙ্কিত করছে। এআই তো একটা হাতিয়ার মাত্র, কোনো শেষ গন্তব্য নয়। কিন্তু মুশকিল হলো, অস্ত্র যত বেশি ধারালো হয়, তার বিপদও তত বেশি বাড়ে।"

অনলাইনে ব্যক্তিগত ছবি ও তথ্যের অপব্যবহার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "এখন কোনটা সত্যি আর কোনটা এআই- দিয়ে বানানো ছবি, তার সূক্ষ্ম পার্থক্য বোঝা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনলাইন দুনিয়ায় যেসব জিনিস দেখা যায়, তা সত্যিই রীতিমতো ভয় পাইয়ে দেওয়ার মতো। কিন্তু প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, সেই তুলনায় আমাদের আইন মোটেও বদলাচ্ছে না। এই ধরনের বিপজ্জনক প্রযুক্তির ভয়াবহতা সামলাতে আমরা কতটা তৈরি, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।"

সামাজিক মাধ্যমগুলোর উদাসীনতা নিয়েও তোপ দাগেন বলিউডের এই অভিনেত্রী। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, সত্যি বলতে, ইনস্টাগ্রামে যদি কেউ আমার ছবি এআই দিয়ে বিকৃত করে আর আমি যদি সেটা রিপোর্ট করতে চাই, সেখানে এমন কোনো অপশনই নেই যেখানে লেখা থাকবে, এটি আমার একটি এআই-নির্মিত বিকৃত ছবি, তাই এটি মুছে ফেলা হোক। অর্থাৎ, প্রযুক্তি যেভাবে রকেট গতিতে এগোচ্ছে, আমাদের সামাজিক মাধ্যম বা আইন কিন্তু সেই গতিতে আধুনিক হতে পারছে না।

  • সর্বশেষ