শিরোনাম
◈ সৌদি আরবের মক্কা-জেদ্দাসহ ৪ শহরে হামলার আশঙ্কা, জরুরি সতর্কতা জারি ◈ সাঈদীর মামলার বাদীকে গোপনে 'গার্ড অব অনার', রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন ◈ সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট, চলছে মেরামতের কাজ ◈ তিন দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ◈ ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসায় আরো ৫ জেলায় হচ্ছে নিউক্লিয়ার মেডিসিন কেন্দ্র ◈ ঢাকার বাজারের দুধ ও দুগ্ধজাত পণ্যে বিপজ্জনক ভারী ধাতু, পনিরে সিসা নিরাপদ মাত্রার ৩৯ গুণ ◈ ইং‌লিশ লি‌গে এভারটনকে হারা‌লো আর্সেনাল  ◈ দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা ◈ সাত বছরে ব্যাটারিচালিত রিকশার ৪শ'র বেশি চালককে হত্যা ◈ আফগা‌নিস্তান‌কে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিজয়ী কর‌তে চান কোচ পাইবাস

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ১২:২২ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ০১:১৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন

মডেল ও উপস্থাপক তুলনা আল হারুন । ছবি- সংগৃহীত

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা তুলনা আল হারুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। তুলনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর রোডে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

তুলনা আল হারুন দেশের প্রখ্যাত নাট্যকার ও নাট্যনির্দেশক আবদুল্লাহ আল মামুনের ভাই আবদুল্লাহ আল হারুনের মেয়ে। তার বাবা আবদুল্লাহ আল হারুন জার্মানিতে থাকেন। তুলনারা দুই ভাই ও দুই বোন।

দীর্ঘদিন ধরে দেশের বিনোদন অঙ্গনে কাজ করেছেন তুলনা আল হারুন। মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই মডেল ও উপস্থাপিকা। ব্রেন টিউমার থেকে তার ক্যানসার হয়েছিল। কয়েক বছর আগে অস্ত্রোপচারও করানো হয়। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হার্ট অ্যাটাক হয় তার।

  • সর্বশেষ