শিরোনাম
◈ ১৭০ বছর পর বাণিজ্যিক উৎপাদনে নতুন সম্ভাবনা, বিশ্ববাজারে রপ্তানির অপেক্ষায় বাংলাদেশের ঢাকাই মসলিন ◈ এমবাপের জোড়া গোলে ক্লাসিকোয় বা‌র্সেলোনার বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ একটু খ্যাতি পেলেই পরিশ্রমে ভাটা, ক্রিকেটারদের ধু‌য়ে দি‌লেন পি‌সি‌বি সভাপ‌তি   ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অতীতের তিক্ত অভিজ্ঞতা: এবার কোন পথ বেছে নেবে বিএনপি? ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে জিম্বাবুয়েতে দুই বাংলাদেশির রহস্যজনক মৃত্যু ◈ ৩৪ দিন পর শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের ◈ বিশ্বে প্রথম ভাসমান হাইড্রোজেন উৎপাদন প্ল্যাটফর্ম নামালো চীন ◈ চার বছরের রেকর্ড ভেঙে জাপানে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৪ কোটি ডলার ◈ হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪২ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রাইজিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই ২২ নভেম্বর

‌স্পোর্টস ডেস্ক : আগামী মাসে দোহায় রাইজিং এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আট দলের এই ওয়ানডে টুর্নামেন্টে দুই দলকে রাখা হয়েছে একই গ্রুপে। সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর হবে ভারত-পাকিস্তান লড়াই।

১৯ নভেম্বর শুরু হবে প্রতিযোগিতা। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রয়েছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

২০ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর ২৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই। ফাইনাল ২৯ নভেম্বর।

গত আসরে শিরোপা জিতেছিল পাকিস্তান। ভারত ‘এ’ দল গ্রুপ পর্বে পাকিস্তান শাহিনসের কাছে আট উইকেটে হারের পর সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেয়। এবার তাই শিরোপার লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ থাকবে ভারতের সামনে।

  • সর্বশেষ