শিরোনাম
◈ জামিনে মুক্তি পেয়ে পুরোনো অপরাধে ফিরছেন দাগি আসামিরা ◈ অনলাইনে ট্রেনের টিকিট কালোবাজারি ঠেকানো কঠিন: রেলমন্ত্রী ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, কী কী শর্ত পূরণ জরুরি ◈ ৬৪৬ কোটি টাকার প্রকল্পে অগ্রগতি মাত্র ১৬ শতাংশ, দুই বছরেও শুরু হয়নি সিলেটের দুই গ্যাসকূপ খনন ◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ জাতীয় দলের দায়িত্ব হারিয়ে যা বললেন আশরাফুল

শনিবার সকালেও দলের অনুশীলন তদারকি করেছেন, ব্যাটারদের নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন আসন্ন মিরপুর টেস্টের। সন্ধ্যার পর মোহাম্মদ আশরাফুল জানতে পারলেন তিনি আর নেই জাতীয় দলের সঙ্গে। আচমকা জাতীয় দল ছাড়তে হওয়ায় তার কণ্ঠে কিছুটা হাহাকারের সুর। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির ধরনের কথা বলেই সব মেনে নিচ্ছেন তিনি।

জাতীয় দল থেকে সরানো হলেও ব্যাটিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে আরও তিন মাস চুক্তি আছে আশরাফুলের। চুক্তির ধারা অনুযায়ীই তাকে জাতীয় দলের বাইরেও কাজে লাগাতে পারে বোর্ড।

শনিবার রাতে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচ হিসেবে থাকছেন না আশরাফুল। তাকে অন্য কাজে সরানো হয়েছে। তার বদলে আপৎকালীন ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন দায়িত্ব সামলাবেন।

পদ হারানো আশরাফুল রোববার বিকেলে আসেন গণমাধ্যমের সামনে। জানান, গত সন্ধ্যায় খবরটা জানানো হয় তাকে, ‘কালকেই জানানো হয়েছে, মাগরিবের পরে জানতে পেরেছি যে আসলে জাতীয় দলের ব্যাটিং কোচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং বাকি সময় যে তিন মাস সময় আছে সেটা যখন অ্যাসাইনমেন্ট বা কোনো কাজ থাকবে তখন জানানো হবে।’

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট শুরু হওয়ার মাত্র চার দিন আগে এমন অদল-বদল আলোচনা তৈরি করেছে বাংলাদেশের ক্রিকেটে। আশরাফুল জানান, তার চুক্তিতেই এমন কিছু লেখা ছিল, ‘আমার চুক্তি এভাবেই লেখা ছিল যে, যদি উনারা মনে করেন আমাকে অন্য জায়গায় কাজে লাগাবেন সেটাও করতে পারেন।’

তবে আশরাফুলের সরে যাওয়ার পেছনে জাতীয় দলের সাম্প্রতিক ব্যাটিং দুর্দশার কারণ আছে। কদিন আগে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ, করতে পারেনি দুই শত রানও। এর আগে জিম্বাবুয়ে সফরেও খারাপ খেলেছে দল।

তবে আশরাফুল মনে করেন ওয়ানডে খারাপ গেলেও টেস্টে ভালো করছিলেন ব্যাটাররা, ‘ওয়ানডেতে ভালো করতে পারিনি, ত্রিদেশীয়তে, কিন্তু আমাদের টেস্ট দল কিন্তু খুবই গোছানো। আমি যখন ২০২৫ নভেম্বরে প্রথম ঢুকেছিলাম আয়ারল্যান্ডের সঙ্গে দুইটা টেস্ট ম্যাচে, তখনই বলেছিলাম যে আমাদের টেস্ট দল সবচেয়ে গোছানো, অভিজ্ঞ। রেজাল্টও যদি আপনি দেখেন যে, আমি ঢোকার পরে আলহামদুলিল্লাহ আটটা টেস্ট ম্যাচে পাঁচটা জিতেছি, একটাতে ড্র। এবং ব্যাটসম্যানদের সবারই অ্যাভারেজ ৫০ টু ৫২ এবং ৪৫-৪৫ এরকম। তো ব্যাটসম্যানরা সবাই ভালো করছেন, প্রায় আট টেস্ট ম্যাচে ৯টা সেঞ্চুরি, ২২টা বা ২৩টা ফিফটি করেছে, ১০০ রানের পার্টনারশিপ আমাদের এভরি টেস্ট ম্যাচেই হয়েছে।’

‘যে দুইটা টেস্ট ম্যাচে আমরা পার্টনারশিপ করতে পারিনি, জিম্বাবুয়ে এবং ম্যাকাউতে ওই দুইটা টেস্ট ম্যাচে আমরা রেজাল্ট পাইনি। এছাড়া কিন্তু প্রত্যেকটা টেস্ট ম্যাচেই আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছেন।’

টেস্টে ব্যাটাররা ভালো করলেও আশরাফুল কেন পদ হারালেন? এটা স্পষ্ট করেনি বিসিবি। আশরাফুলের নিজেরও জানা নেই। এই কথায় কিছুটা হাহাকারের সুর বের হয় তার কণ্ঠে, ‘এটা ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে, কেন নাই। কিন্তু যেহেতু পেশাদার কোচ আমি, ক্যারিয়ারের মাত্র শুরু। আমি ভাগ্যবান যে আসলে শুরুতেই এত বড় একটা কাজ করতে পেরেছি বাংলাদেশ দলের হয়ে। সামনে হয়তোবা আরও অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ, তারপর আরও ভালো ভালো কাজ করব।’

  • সর্বশেষ