শিরোনাম
◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০১:৩৯ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০১:৫৩ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। সোমবার এই মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে সরকার।

সেখানে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ অপরিবর্তিত রাখা হয়েছে।

১৮ অক্টোবর মন্ত্রিসভা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করে।

১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলাবিষয়ক মন্ত্রণালয়’ প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালের ৫ মে এর নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করা হয়।

 

  • সর্বশেষ