শিরোনাম
◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:১৯ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনানীতে অগ্নিকান্ডে ১০ পোড়া মরদেহ উদ্ধার : জামিন যোগ্য ধারায় মামলা, ওসিকে তলব

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্ট এন্ড রেষ্টেুরেন্টের অগ্নিকান্ডের ঘটনায় জামিন যোগ্য ধারায় মামলা করায় উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদারকে তলব করেছেন আদালত।

অসৎ উদ্দেশ্যে মামলাটি জামিন অযোগ্য ধারায় করা হয়নি প্রাথমিকভাবে প্রমানিত হওয়ায় সোমবার বিকেলে উখিয়ার আমলী আদালতের বিচারক কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ ওই আদেশ দেন।

আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, অসৎ উদ্দেশ্যে মামলার রেকর্ডিং অফিসার ওসি আতিকুর রহমান আসামীদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রেকর্ড না করে জামিনযোগ্য ধারায় মামলাটি রেকর্ড করে। এটি প্রাথমিকভাবে প্রমানিত হয়েছে। এই কারণে আগামী ২৯ অক্টোবর বুধবার ওসি আতিকুর রহমান মজুমদারকে স্বশরীরে হাজির হয়ে কেন তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং বিভাগীয় শাস্তির নির্দেশ প্রদান করা হবে না এর ব্যখা দিতে বলা হয়েছে।

এজাহার থেকে প্রাপ্ত তথ্যমতে, গেল ১৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় ১০ জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়। সেই ঘটনায় ওইদিন রাতেই উখিয়া থানার এস আই আশিস সূত্রধর বাদী হয়ে অবহেলা জনিত মৃত্যুর আইনে থানায় একটি মামলা দায়ের করেন। এতে রিসোর্টের এক মালিক ও তিন ব্যবস্থাপক মোট ৪ জনকে এজাহারনামীয় ও রিসোর্টের ১৯জন কর্মচারীকে অজ্ঞাতনামা আসামী করা হয়। ওইঘটনায় মামলার ৪ নম্বর আসামী জাহিদ হোসেন সুমন (২৯) কে গ্রেফতার রয়েছে। তিনি বর্তমানে কক্সবাজার কারাগারে রয়েছে। তার রিমান্ডের শুনানী মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

Advertisement

মামলার এফআইআর, এজাহার ও নথিস্থ অন্যান্য কাগজপত্র থেকে প্রাপ্ত তথ্য মতে, টুপটুপ রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট এর ফায়ার লাইসেন্স সংগ্রহ করেন নাই। এছাড়া ওই রিসোর্টে অগ্নিনির্বাপন ব্যবস্থা ও ফায়ার এক্সিট পয়েন্ট ছিল না। ফলে, অগ্নিকান্ডে দ্বগ্ধ পর্যটকরা রিসোর্ট থেকে বের হতে না পেরে ঘটনাস্থলেই দশজন মারা যান।

বিচারকের পর্যবেক্ষন মতে, দীর্ঘদিন ধরে চলমান টুপটুপ রিসোর্টের মালিক এবং সংশ্লিষ্টরা ইচ্ছাকৃতভাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহন করেননি। বর্হিগমন ব্যবস্থা না থাকলে দৈব দূর্ঘটনা বা অন্য কারণে আগুনের সূত্রপাত হলে রিসোর্টের অতিথিরা বের হতে না পেরে মারা যাবে জানা সত্বেও তারা রিসোর্ট পরিচালনা করেন। এমন চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে মামলার রেকর্ডিং অফিসার ওসি আতিকুর আসামীদের বিরুদ্ধে দি পেনাল কোড, ১৮৬০ এর ৩০৪ জামিন অযোগ্য ধারায় (যাহার শাস্তি যাবজ্জীবন বা দশ বছর পর্যন্ত) মামলা রেকর্ড করেনি। বরং অসৎ উদ্দেশ্যে আসামীদের আইনের উপযুক্ত শান্তি হইতে রক্ষা করা বা আসামীদের যে শান্তি পাওয়ার হকদার তা থেকে যাতে রক্ষা পায় সেজন্য দি প্যানেল কোড, ১৮৬০ এর ৩০৪-ক/৩৩৮/৩৪ জামিনযোগ্য ধারায় (যাহার সর্বোচ্চ শান্তি পাঁচ বছর সশ্রম কারাদন্ড) মামলা রেকর্ড করেন। এমন করে তিনি গুরুতর অপরাধ করেছেন।

বিচারক তাঁর পর্যবেক্ষণে আরো উল্লেখ করেছেন, গেল ১৭ অক্টোবর ৩০৪-ক, ৩৩৮/৩৪ ধারায় মামলা রেকর্ড করা হয়। এর একদিন পর ১৯ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা ৩০৪ ধারা সংযোজনের আবেদন করেন। অথচ এই মামলার রেকর্ডিং অফিসার ওসি আতিকুর রহমান মামলা দায়ের করার সময় ৩০৪ ধারা সংযোজন করেননি।

এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উখিয়া থানার এসআই রোমন ঘোষ বলেন, মামলার তদন্তের স্বার্থে উর্ধত্বণ কর্তৃপক্ষের সাথে যা করার তাই করা হচ্ছে।

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মু. শাহাজাহান ইলাহি নূরী বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনটি নথিভুক্তকরা হয়েছে। ওই মামলার ৪ নম্বর আসামীর রিমান্ড শুনানী মঙ্গলবার হবে।

তিনি আরো বলেন, উখিয়া থানার ওসিকে বুধবার আদালতে তলব করা হয়েছে। তাকে স্বশরীরে লিখিত ভাবে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যখা চাওয়া হয়েছে।

  • সর্বশেষ