শিরোনাম
◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও

‌নিজস্ব প্রতি‌বেদক : বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। মেলবোর্ন রেনেগেডসের হয়ে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তাঁর আগে হোবার্ট হ্যারিকেন্সে খেলার সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

গতকাল বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মোস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে পুরো মৌসুমই মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন তিনি। তাঁকে ছাড়পত্র দেওয়ার বিষয়েও ইতিবাচক বিসিবি।

বিগ ব্যাশের পুরো মৌসুম খেললে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না মোস্তাফিজকে। একই কারণে টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না রিশাদও।

আসন্ন বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ। ফলে বাংলাদেশের দুই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা গেলেও ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্বে তাঁদের পাওয়া যাবে না।

  • সর্বশেষ