শিরোনাম
◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ 

‌নিজস্ব প্রতি‌বেদক : ডি থ্রি ট্রফির নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে শরিফুল ইসলামের। বাংলাদেশের বাঁহাতি পেসারকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিন আহমেদকে নিয়েছে ওয়ালটন। ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি পয়েন্টে দল পেয়েছেন তানজিদ হাসান। তাঁকে নিয়েছে ফরচুন গ্রুপ।

সোমবার ঢাকার একটি হোটেলে শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এই টুর্নামেন্টের নিলাম। ছয় দলের প্রতিযোগিতায় ২৭৫ ক্রিকেটারের মধ্য থেকে দল পাবেন ১৩২ জন। তিন সংস্করণ মিলিয়ে প্রতিটি দল গড়বে ২২ জনের স্কোয়াড। নিলামে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ হচ্ছে টাকায় নয়, অকশন পয়েন্টে।

নিলামে শুরু থেকেই আগ্রাসী ছিল ফরচুন গ্রুপ। সৌম্য সরকারকে ৭৫ লাখ পয়েন্টে নেওয়ার পর ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে তারা দলে ভেড়ায় নাজমুল হোসেন শান্তকে। এরপর ২ কোটি পয়েন্টে নেয় তানজিদকে।

সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে নিয়েছে সেভেন রিংস, একই দামে হাসান মাহমুদকে পেয়েছে ব্লু স্টার। জাকের আলিকে ১ কোটি ৮০ লাখ পয়েন্টে নিয়েছে সিটিজেনস ব্যাংক। ওয়ালটন দেড় কোটি পয়েন্টে দলে নিয়েছে লিটন দাসকে। একই দামে পেসার সৈয়দ খালেদ আহমেদকে নিয়েছে সেভেন রিংস। ‘বি’ ক্যাটেগরিতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে সাব্বির রহমানের। ১ কোটি ২ লাখ পয়েন্টে তাঁকে নিয়েছে ফরচুন গ্রুপ।

Advertisement

মুস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে নিয়েছে সেভেন রিংস। বিগ ব্যাশে খেলার কারণে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্বে তাঁকে পাওয়া যাবে না। খেলবেন শুধু ওয়ানডে সংস্করণে। রিশাদ হোসেনকেও পাওয়া যাবে না টি-টোয়েন্টি পর্বে। তাঁকে ৬০ লাখ পয়েন্টে নিয়েছে ফরচুন গ্রুপ। চোটে থাকা নাহিদ রানাকে ৭৫ লাখ পয়েন্টে পেয়েছে ব্লু স্টার, আর তাইজুল ইসলামের দাম উঠেছে ৮০ লাখ পয়েন্ট।

পাঁচটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটেগরির ভিত্তিমূল্য ৪০ লাখ, ‘বি’ ৩০ লাখ, ‘সি’ ২০ লাখ, ‘ডি’ ১০ লাখ ও ‘ই’ ৫ লাখ পয়েন্ট। প্রতিটি দল সর্বোচ্চ ১০ কোটি পয়েন্ট খরচ করতে পারবে।

আগামী ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি আসর দিয়ে শুরু হবে ডি থ্রি ট্রফি। উদ্বোধনী ও ফাইনালসহ বেশির ভাগ ম্যাচ হবে বরিশালে, মিরপুরে হবে সাতটি ম্যাচ। চার দিনের ম্যাচের আসর বসবে জানুয়ারিতে, আর ৫০ ওভারের প্রতিযোগিতা হবে আগামী মে মাসে। তিন সংস্করণ মিলিয়ে মোট ৪২টি ম্যাচ হবে—টি-টোয়েন্টিতে ১৯টি, ওয়ানডেতে ১৬টি এবং চার দিনের ক্রিকেটে সাতটি।

  • সর্বশেষ