শিরোনাম
◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা ◈ নিলামে শরিফুলকে পেতে ২ কোটি ৩০ লাখ সিটিজেনস ব্যাংকের, তাসকিনকে ওয়ালটনের ২ কোটি ১০ লাখ  ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন রিশাদও ◈ জ্বালানি নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সড়ক যোগাযোগের উন্নয়নে যাত্রী সংকটে আঞ্চলিক বিমানবন্দর ◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ◈ অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২৬, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাস্তা কম হওয়ায় অপমান ও মারধর : পটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা, শাশুড়ি গ্রেফতার

মোহাম্মদ শাহজাহান চৌধুরী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে সিফাতুন নুর মিম (২১) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যুর পর পটিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে নিহতের শাশুড়িকে গ্রেফতার করেছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মাত্র পাঁচ মাস পূর্বে ধর্মীয় শরিয়াহ মোতাবেক পটিয়া থানাধীন ০৬নং কুসুমপুরা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের কুসুমপুরা গ্রামের ইলিয়াছ খাঁর বাড়ির এক প্রবাসীর সাথে মোহাম্মদ নুর এর মেয়ে সিফাতুন নুর মিমের বিয়ে হয়। বিয়ের মাত্র দুই মাস পর তার স্বামী প্রবাসে চলে যান। এরপর থেকেই শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন বিষয় নিয়ে মিমের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল।

ঘটনার দিন গত ১৪ অক্টোবর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার সময় মিমের মা জহিনুর আক্তার মেয়ের শ্বশুরবাড়িতে বিভিন্ন প্রকার নাস্তা বানিয়ে নিয়ে যান। এ সময় নাস্তা পরিমাণ মতো কম হয়েছে এমন ঠুনকো অজুহাতে মিমের শাশুড়ি রিজিয়া বেগম (৬২), ননদ সুমি আক্তার (৩৭), রাশেদা বেগম (৪২) সহ অন্য আসামীরা মিমের মায়ের সামনেই মিমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও অপমান করতে থাকেন। একপর্যায়ে মায়ের উপস্থিতিতেই মিমকে কিল-ঘুষি মেরে শারীরিক নির্যাতন করা হয় এবং তাকে গলায় ফাঁসি দিয়ে মরার জন্য উস্কানি ও প্ররোচনা দেওয়া হয়। একই সাথে মিমের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে মিম বিষয়টি প্রবাসে থাকা তার স্বামীকে মুঠোফোনে জানালে, তার স্বামীও উল্টো মিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার কথা বলে। শ্বশুরবাড়ির লোকজনের এমন চরম মানসিক ও শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে, তীব্র ক্ষোভ ও অভিমানে ওই রাতেই (১৪ অক্টোবর) আনুমানিক সাড়ে ৮টার সময় নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিম। পরে শাশুড়ি ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘ ৯ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৩ অক্টোবর শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ নুর বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে পটিয়া থানার মামলা নং-৩৩, দণ্ডবিধির ৩০৬/১০৯ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা ও সহায়তা) একটি মামলা রুজু করা হয়। মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। মামলার এজাহারনামীয় ১নং আসামী ও নিহতের শাশুড়ি রিজিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পটিয়া থানার ওসি জিয়াউল হক।  

  • সর্বশেষ