শিরোনাম
◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে'  ◈ ক্রিকেট বো‌র্ডে নির্বাচনের লক্ষ্যে সংবিধান প্রণয়নের পথে শ্রীলঙ্কা ◈ ভারতের কাছে ১৩ গোলের লজ্জায় বাংলাদেশ ◈ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭ বিলিয়ন ডলার ◈ ঢাকার পাতাল মেট্রোরেল নির্মাণে ১০০ কোটি ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান ◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন?

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যালন ডি’অর জেতায় বন্ধু হ্যারি কেইনকে অভিনন্দন জানালেন ক্রিকেটার বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক : একজন ফুটব‌লের বড় তারকা আ‌রেকজন ক্রিকেটের।  খেলার ধরন ও দেশ আলাদা হলেও বিরাট কোহলি ও হ্যারি কেইনের বন্ধুত্বে নেই কোনো দূরত্ব। এবার ফুটবলের মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জেতায় ইংল্যান্ডের অধিনায়ক কেইনকে অভিনন্দন জানিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার কোহলি।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পথে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও বার্সেলোনার লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার কেইন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছেন তিনি।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন কেইন। দুর্দান্ত এই পারফরম্যান্সই তাকে ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে রাখে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বন্ধুকে অভিনন্দন জানিয়ে কোহলি লিখেছেন, ‘হ্যারি, আমার বন্ধু, সর্বোচ্চ পর্যায়ে এত বছর ফুটবল খেলার পথে তুমি যে অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সততার পরিচয় দিয়েছ, তাতে এই পুরস্কারের প্রতিটি অংশই তোমার প্রাপ্য।

Advertisement

কেইনের সাফল্যে নিজের আনন্দের কথাও জানিয়েছেন কোহলি। বন্ধুর পাশাপাশি তার পরিবারের প্রতিও শুভকামনা জানিয়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান। অভিনন্দনবার্তায় তিনি বলেন, কেইনের পরিবার নিশ্চয়ই তাকে নিয়ে গর্বিত। তার এই অর্জন ও দীর্ঘ পথচলার জন্যও শুভকামনা জানিয়েছেন কোহলি।

দুই তারকার বন্ধুত্বের গল্প অবশ্য নতুন নয়। ২০২৫ সালে প্রথমবারের মতো আইপিএল জয়ের পর কোহলিকে অভিনন্দন জানিয়েছিলেন কেইন। এবার বন্ধুর সাফল্যে পাল্টা শুভেচ্ছা জানালেন কোহলি।

দুই তারকার বন্ধুত্বের গল্প অবশ্য নতুন নয়। ২০২৫ সালে প্রথমবারের মতো আইপিএল জয়ের পর কোহলিকে অভিনন্দন জানিয়েছিলেন কেইন। এবার বন্ধুর সাফল্যে পাল্টা শুভেচ্ছা জানালেন কোহলি।

এবারের ব্যালন ডি’অরের তালিকায় কেইনের পর দ্বিতীয় হয়েছেন এমবাপ্পে। তৃতীয় স্থানে থাকা ইয়ামাল জিতেছেন টানা তৃতীয়বারের মতো বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার। চতুর্থ হয়েছেন ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি। আর রেকর্ড আটবারের বিজয়ী লিওনেল মেসি রয়েছেন পঞ্চম স্থানে।