শিরোনাম
◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে ◈ শাকিলের জানাজায় এমপিকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, পরে শপিং মলে ভাঙচুর-লুটপাট ◈ বাংলাদেশের যে ৫ খাতে জাপানি বিনিয়োগ চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা, সিসিটিভির আওতায় পুরো এলাকা ◈ চতুর্থ বিভাগের ক্লাবের কাছে টাইব্রেকারে ধরা আর্সেনাল ◈ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা: কোন কাজ করা যাবে, জানাল দূতাবাস ◈ ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, সরকারের জরুরি হস্তক্ষেপ চায় পর্ষদ ◈ রপ্তানি বাড়াতে চীনের ৬ বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ ◈ ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু, মানতে হবে নতুন নিয়ম

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০৪:৪৫ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বুধবার দুপুরে দিকে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বেলা ১১টার দিকে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির কার্যালয়ে ঢুকে তার কক্ষের ভেতরে তাকে মারধরের ঘটনা ঘটে। তিনি বলেন, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা মব সৃষ্টি করে ঘটনাটি ঘটিয়েছেন।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ওর (কাজী আহমেদ) ও তো কিছু দোষ আছে। এই সরকারের সময় কাজী আহমেদ কী করে মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে তার (কাজী আহমেদ) নিজের অফিসে বৈঠক করে?

প্রসঙ্গত, বিএনপি সরকার আসার পর আইইডিসিআরের সর্বোচ্চ পদ, অর্থাৎ পরিচালক পদে অধ্যাপক কাজী আহমেদকে নিয়োগ দেয়। তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সম্প্রতি হামের টিকার কার্যকারিতা নিয়ে তিনি গবেষণা করেন।

  • সর্বশেষ