শিরোনাম
◈ চতুর্থ বিভাগের ক্লাবের কাছে টাইব্রেকারে ধরা আর্সেনাল ◈ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা: কোন কাজ করা যাবে, জানাল দূতাবাস ◈ ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, সরকারের জরুরি হস্তক্ষেপ চায় পর্ষদ ◈ রপ্তানি বাড়াতে চীনের ৬ বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ ◈ ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু, মানতে হবে নতুন নিয়ম ◈ ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় যে ৩ কর্মকর্তা ◈ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা ◈ মেলিওডোসিসে মৃত্যুঝুঁকির সঙ্গে সম্পর্কিত ২ জিনগত পরিবর্তন শনাক্ত করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে' 

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০১:৩৮ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘আমি এখনো গান গাইতে পারি’ : আনুশেহ আনাদিল

দীর্ঘদিন ধরে বড় মঞ্চের কনসার্ট ও বাণিজ্যিক সংগীতের আয়োজন থেকে দূরে রয়েছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। এ নিয়ে নানা গুঞ্জন থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি স্পষ্ট করেছেন, নেশার কারণে গান থেকে সরে যাননি তিনি। বরং নিজের জীবন সহজ করতে এবং শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছেন।

ভিডিওতে আনুশেহ বলেন, ‘দূর থেকে বসে আমাকে জাজ করে এটা ভেবে নেবেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি, গান গাইতে পারি না। আমি এখনো পুরোই গান গাইতে পারি। আমি একটু আগেও গান গেয়েছি এতগুলো মহিলার জন্য।’

বড় কনসার্টে অংশ নেওয়া ও বাণিজ্যিকভাবে গান করার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি জাস্ট বড় বড় কনসার্টগুলো করি না, কমার্শিয়ালি গান করি না। আমি হয়তোবা কিছু কিছু ডিসিশন নিয়েছি আমার লাইফে যে আমি আমার জীবনটাকে সহজ করবো।’

এর আগে চলতি বছরের জুলাইয়ে আনুশেহ জানিয়েছিলেন, ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন তিনি। দীর্ঘদিন মঞ্চ ও সংগীত থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন এই শিল্পী। জানান, টিনিটাস নামের একটি সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে উচ্চ শব্দ সহ্য করা তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।

আনুশেহর ভাষ্য অনুযায়ী, কানের ভেতরে সব সময় তীব্র শব্দ শুনতে পান তিনি। সমস্যাটি তার শ্রবণক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। এমনকি উচ্চ শব্দে কানে ব্যথাও হয়। চিকিৎসকের পরামর্শে একসময় শ্রবণযন্ত্র ব্যবহার শুরু করলেও তার অভিজ্ঞতায়, এটি ব্যবহারের পর টিনিটাসের সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। পরে শ্রবণযন্ত্র ব্যবহার বন্ধ করে দেন তিনি।

শারীরিক সমস্যার কারণে শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আনুশেহ। নিরিবিলি জীবনযাপনই এখন তার পছন্দ।

  • সর্বশেষ