শিরোনাম
◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য ◈ পর্যটকদের জন্য সুখবর, সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ চাকরির ফাঁদে বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে পাঠানোর প্রমাণ পেল জাতিসংঘ ◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ১২:২৭ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ১২:২৭ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশীয় চলচ্চিত্রের সংকট কাটাতে সংস্কার, করপোরেট বিনিয়োগ ও সরকারি অনুদানে স্বচ্ছতার তাগিদ

মনিরুল ইসলাম: দেশীয় চলচ্চিত্রের দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠতে প্রযোজনা, পরিবেশনা ও প্রদর্শনব্যবস্থায় সংস্কার, সরকারি অনুদানের স্বচ্ছ নীতিমালা, করপোরেট বিনিয়োগ এবং নতুন আয়ের উৎস তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে দক্ষ চিত্রনাট্যকার ও সৃজনশীল পরিচালক তৈরি, আধুনিক স্টুডিও নির্মাণ, বক্স অফিসের নির্ভরযোগ্য তথ্য প্রকাশ এবং আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে বাংলাদেশের সিনেমা পৌঁছে দেওয়ার প্রস্তাবও উঠে এসেছে।

আজ মঙ্গলবার ২৭ অক্টোবর রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে ‘আমাদের চলচ্চিত্রে সংকট, করণীয় ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব প্রস্তাব তুলে ধরেন নির্মাতা, প্রযোজক, পরিবেশক, প্রদর্শক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, দেশীয় চলচ্চিত্রশিল্পের সংকট কেবল ভালো সিনেমা নির্মাণের অভাবের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িত রয়েছে দুর্বল বাণিজ্যিক পরিকল্পনা, প্রেক্ষাগৃহের সীমাবদ্ধতা, বিনিয়োগের অনিশ্চয়তা, নীতিমালার দুর্বলতা এবং চলচ্চিত্রের আয়-à¦