শিরোনাম
◈ চতুর্থ বিভাগের ক্লাবের কাছে টাইব্রেকারে ধরা আর্সেনাল ◈ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা: কোন কাজ করা যাবে, জানাল দূতাবাস ◈ ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, সরকারের জরুরি হস্তক্ষেপ চায় পর্ষদ ◈ রপ্তানি বাড়াতে চীনের ৬ বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ ◈ ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু, মানতে হবে নতুন নিয়ম ◈ ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় যে ৩ কর্মকর্তা ◈ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা ◈ মেলিওডোসিসে মৃত্যুঝুঁকির সঙ্গে সম্পর্কিত ২ জিনগত পরিবর্তন শনাক্ত করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে' 

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬, ০২:০৭ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৬, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা: কোন কাজ করা যাবে, জানাল দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।

বিশেষ করে বি১/বি২ ক্যাটাগরির ভিজিটর ভিসায় কোন ধরনের কার্যক্রমে অংশ নেওয়া যাবে এবং কোন কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন, সে বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।

বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রকাশিত এক বার্তায় জানানো হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করা যাবে। তবে দেশটিতে চাকরি বা অন্য কোনো ধরনের কাজ করতে হলে সংশ্লিষ্ট কাজের উপযোগী ভিন্ন ক্যাটাগরির ভিসা নিতে হবে।

দূতাবাসের বার্তায় বলা হয়েছে, ‘ভ্রমণের আগে নিয়মকানুন জেনে নিন। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।’

Advertisement

একই সঙ্গে ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।

বার্তায় আরও বলা হয়, ‘আপনার ভিসা যথাযথভাবে ব্যবহার করার দায়িত্ব আপনারই।’

মূলত ভিজিটর ভিসায় ব্যবসায়িক আলোচনা ও বৈঠকে অংশ নেওয়ার অনুমতি থাকলেও যুক্তরাষ্ট্রে সরাসরি কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ নেই। এ ধরনের কাজের জন্য নির্ধারিত ভিসা প্রয়োজন।

তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার আগে ভিসার ধরন, অনুমোদিত কার্যক্রম এবং সংশ্লিষ্ট শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ