শিরোনাম
◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ ফসফরিক অ্যাসিড সংকটে ৪ মাস ধরে বন্ধ ডিএপি সার কারখানা, মাসে লোকসান ১৫ কোটি টাকা ◈ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা, দেড় লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, শিশুসহ উদ্ধার ৪ ঘণ্টায় ◈ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের, ১৯৯৩ সালের ঘটনা ঘিরে বিতর্ক

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২৬, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই

নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার অপেক্ষায় থাকা সরকারি চাকরিজীবীদের একাংশের জন্য বড় সুখবর থাকলেও সবার ক্ষেত্রে পরিস্থিতি এক নয়। আগামী রোববার (১ নভেম্বর) চার মাসের বকেয়াসহ নতুন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার। 

তবে বেতন নির্ধারণের জটিলতায় অনেক কর্মকর্তা-কর্মচারী এবারও নতুন কাঠামোর বাড়তি বেতন পাচ্ছেন না। তাদের আপাতত পুরোনো কাঠামোতেই বেতন দেওয়া হবে। বকেয়া অর্থ পেতে অপেক্ষা করতে হবে আরও।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের সবাই এখনো নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করতে পারেননি। ফলে নির্ধারিত সময়ে সবার জন্য নতুন বেতনকাঠামো কার্যকর করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

নতুন বেতন নির্ধারণ করতে গিয়ে আরও কিছু অসংগতি সামনে এসেছে। কোথাও জ্যেষ্ঠ কর্মকর্তার চেয়ে জুনিয়র কর্মকর্তা বেশি বেতন পাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, আবার কোথাও পদোন্নতির পরও কমে যাচ্ছে মোট আয়। উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতা নির্ধারণেও দেখা দিয়েছে জটিলতা। এসব সমস্যার সমাধান চেয়ে অর্থ বিভাগে আবেদন করেও অনেক কর্মকর্তা-কর্মচারী সুরাহা পাননি।

Advertisement

জানা গেছে, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে এসব সমস্যা তুলে ধরা হলেও গত সোমবার পর্যন্ত সেগুলোর সমাধান হয়নি। অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের আবেদনের নিষ্পত্তি ১ নভেম্বরের আগে করা সম্ভব হচ্ছে না।

গত ১৭ সেপ্টেম্বর নতুন জাতীয় বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। ৫ অক্টোবর থেকে বেতন নির্ধারণের কাজ শুরু হলেও বিভিন্ন মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা-কর্মচারী এখনো তা শেষ করতে পারেননি। তাদের অভিযোগ, নতুন নিয়ম প্রয়োগ করতে গিয়ে গ্রেডের স্বাভাবিক ক্রমের পাশাপাশি উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতা নিয়ে অসংগতি দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আইবাস ব্যবস্থার জটিলতা।

অর্থ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাশোনার ঘাটতির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যাগুলো সমাধানে কাজ চলছে এবং এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হচ্ছে।

ফলে ১ নভেম্বর নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন দেওয়ার প্রস্তুতি থাকলেও অনেক কর্মকর্তা-কর্মচারীর জন্য বাড়তি বেতন ও বকেয়া পাওয়ার বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।

  • সর্বশেষ